বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটে সেনাবাহিনী-র‍্যাব কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি, আটক ১ শিক্ষা সফরের আড়ালে রিসোর্টে গোপন সভা: আ. লীগ ও ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার শাপলা চত্বর হত্যাকাণ্ড - শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু শান্তিগঞ্জে সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অফিস সহকারীর অবসরজনিত সংবর্ধনা ছনবাড়ীতে প্রস্তাবিত সোনাই নদী শুল্ক স্টেশন পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার সিলেট জেলা হিফজুল কোরআন প্রতিযোগিতায় গোলাপগঞ্জের ২৭ প্রতিযোগী নির্বাচিত বিয়ানীবাজারে নিষিদ্ধ সংগঠনের দুই নেতাকর্মীসহ গ্রেপ্তার ৩ ওবায়দুর রহমানের ওপর হামলার প্রতিবাদে বিশ্বনাথে খেলাফত মজলিসের বিক্ষোভ বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় পাঁচটি জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা
advertisement
সিলেট বিভাগ

যাত্রীবাহী বাস থেকে ভারতীয় পণ্যসহ আটক ৩

সিলেট নগরীর প্রবেশপথ তেলীবাজার বাইপাস এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ভারতীয় কম্বল ও বিভিন্ন ধরনের পানীয় জব্দ করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯০ হাজার ৬৮০ টাকা।

বুধবার (১১ নভেম্বর) রাত পৌনে ১টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের তেলীবাজার বাইপাস পয়েন্টের দক্ষিণ পাশে পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, সৈকত পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪৯টি ভারতীয় কম্বল, ৩৬০ পিস আমুল কুল প্রিমিয়াম কেশর এবং ১২৮ পিস পেপার বোট সুইং কোকোনাট ওয়াটার ড্রিংক জব্দ করা হয়।

এ সময় তিনজনকে আটক করা হয়। তাঁরা হলেন—মুন্সিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ চর্মসুরা গ্রামের মো. নাইম বেপারী (২২), নারায়ণগঞ্জ সদর থানার জীমখানা এলাকার মো. তানভীর ইসলাম (২৫) এবং ফতুল্লা থানার কাশীপুর এলাকার মো. মুন্না (২৫)।

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় দক্ষিণ সুরমা থানায় মামলা হয়েছে। মামলাটি ১১ নভেম্বর দায়ের করা হয়। আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
 

▐ এই সম্পর্কিত আরো

সিলেটে সেনাবাহিনী-র‍্যাব কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি, আটক ১

শিক্ষা সফরের আড়ালে রিসোর্টে গোপন সভা: আ. লীগ ও ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার

শাপলা চত্বর হত্যাকাণ্ডশেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু

শান্তিগঞ্জে সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অফিস সহকারীর অবসরজনিত সংবর্ধনা

ছনবাড়ীতে প্রস্তাবিত সোনাই নদী শুল্ক স্টেশন পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

সিলেট জেলা হিফজুল কোরআন প্রতিযোগিতায় গোলাপগঞ্জের ২৭ প্রতিযোগী নির্বাচিত

বিয়ানীবাজারে নিষিদ্ধ সংগঠনের দুই নেতাকর্মীসহ গ্রেপ্তার ৩

ওবায়দুর রহমানের ওপর হামলার প্রতিবাদে বিশ্বনাথে খেলাফত মজলিসের বিক্ষোভ

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় পাঁচটি জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা