শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটে অভিষেক সেঞ্চুরি হৃদয়ের আনভীর ক্রিকেট স্টেডিয়ামে নভেম্বরে বাংলাদেশ-ভারত-পাকিস্তানসহ পাঁচ দেশের লড়াই সিলেটের ‘নতুন ব্রিজ’ দিয়ে যান চলাচলে বিধিনিষেধ পুলিশের সুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, বিএনপির বর্ণাঢ্য র‌্যালি কানাইঘাটের লোভাছড়ায় টাস্কফোর্সের অভিযান, বিকল ১০ নৌকা কানাইঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শহীদ রাষ্ট্রপতি ‘জিয়াউর রহমান ছিলেন পরীক্ষিত সৈনিক’—এমপি কয়ছর আহমদ গ্রাম পুলিশের বেতন-ভাতা ও অবসরকালীন সুবিধা বাড়াল সরকার সিলেটে এসআরবি-৯ এর অভিযানে একাধিক মামলার আসামি ‘পংকি’ গ্রেফতার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শান্তিগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত
advertisement
সিলেট বিভাগ

ধর্মপাশায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি কামাল গ্রেপ্তার

সুনামগঞ্জের ধর্মপাশায় পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ওয়ারেন্টভুক্ত কামাল (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার ধর্মপাশা পৌর এলাকার মোড়লপাড়ায় নিজ বসতবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ধর্মপাশা থানা-পুলিশ সূত্রে জানা যায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেনের নির্দেশনায় এএসআই নুরুল আমীন খান ও এএসআই মাসুদ রানা বাবু সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় জিআর-২৭/২৬ (ধর্মপাশা) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ১০(ক)/৪১/৩৮ ধারার মামলায় পরোয়ানাভুক্ত আসামি কামালকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কামাল ধর্মপাশা পৌর এলাকার মোড়লপাড়ার মৃত আরফান আলীর ছেলে। তাঁর বিরুদ্ধে ধর্মপাশা থানাসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাঁকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, মাদক, জুয়া ও অনলাইন জুয়াসহ বিভিন্ন অপরাধ দমন এবং গ্রেপ্তারি পরোয়ানা তামিলে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

সিলেটে অভিষেক সেঞ্চুরি হৃদয়ের

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে নভেম্বরে বাংলাদেশ-ভারত-পাকিস্তানসহ পাঁচ দেশের লড়াই

সিলেটের ‘নতুন ব্রিজ’ দিয়ে যান চলাচলে বিধিনিষেধ পুলিশের

সুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, বিএনপির বর্ণাঢ্য র‌্যালি

কানাইঘাটের লোভাছড়ায় টাস্কফোর্সের অভিযান, বিকল ১০ নৌকা

কানাইঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

শহীদ রাষ্ট্রপতি ‘জিয়াউর রহমান ছিলেন পরীক্ষিত সৈনিক’—এমপি কয়ছর আহমদ

গ্রাম পুলিশের বেতন-ভাতা ও অবসরকালীন সুবিধা বাড়াল সরকার

সিলেটে এসআরবি-৯ এর অভিযানে একাধিক মামলার আসামি ‘পংকি’ গ্রেফতার

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শান্তিগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত