শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটের বিভাগীয় কমিশনার - জাতীয় সংকট ও প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে পর্ব ১: বিভাগীয় কমিশনার অফিসের পরিচয়ে পাসপোর্টের রমরমা ‘চ্যানেল বাণিজ্য’ সিলেটে অভিষেক সেঞ্চুরি হৃদয়ের আনভীর ক্রিকেট স্টেডিয়ামে নভেম্বরে বাংলাদেশ-ভারত-পাকিস্তানসহ পাঁচ দেশের লড়াই সিলেটের ‘নতুন ব্রিজ’ দিয়ে যান চলাচলে বিধিনিষেধ পুলিশের সুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, বিএনপির বর্ণাঢ্য র‌্যালি কানাইঘাটের লোভাছড়ায় টাস্কফোর্সের অভিযান, বিকল ১০ নৌকা কানাইঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শহীদ রাষ্ট্রপতি ‘জিয়াউর রহমান ছিলেন পরীক্ষিত সৈনিক’—এমপি কয়ছর আহমদ গ্রাম পুলিশের বেতন-ভাতা ও অবসরকালীন সুবিধা বাড়াল সরকার
advertisement
সিলেট বিভাগ

কলাবাড়ী স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

কোম্পানীগঞ্জর কলাবাড়ী স্পোর্টিং ক্লাবের আয়োজনে ২য় মিডবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬ সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফাইনালে মামুন বুশরা টুকেরগাও ক্লাবকে নির্ধারিত সময়ে কোনু গোল না হওয়ায় দুই ভাই ফুটবল একাদশ কলাবাড়ী দল  ট্রাইব্রেকারে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। মেঘা ফাইনাল ম্যাচ দেখতে উপজেলার কয়েক হাজার দর্শকদের উপস্হিতি চোখে পড়ার মতো আকর্ষিত হয়েছে।

খেলা চলাকালীন সময়ে মাঠে রেফারীর দায়িত্ব পালন করেন তারকা ফুটবলার জামিল আহমদ,ধারাভাষ্যকার হিসেবে ছিলেন ওয়াহিদ রেজা ও আশরাফুল। 

খেলা শেষে  পুরস্কার বিতরনী অনুষ্ঠান মাধ্যম চ্যাম্পিয়ান,রানার্স আপ,সেরা খেলোয়াড়, সেরা দর্শক নির্বাচিতদের হাতে  অতিথিরা পুরস্কার তুলে দেন। 

০৬ নভেম্বর(শুক্রবার বার) বিকেলে ধলাই নদীর তীরে কলাবাড়ী স্পোর্টিং ক্লাবের মাঠে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে ক্লাবের সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে সেক্রেটারি হারুনুর রশীদ এর পরিচালনায় ও কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ মঈন উদ্দিন মিলনের স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি, ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সভাপতি হাজী মোঃ শাহাব উদ্দিন, প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি বিশিষ্ট আইনজীবী এডভোকেট কামাল হোসাইন, বিশিষ্ট রাজনীতিবিদ হাজী আলী আমজদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ লাল মিয়া, সমাজসেবী আসাদুল হক আসাদ, বালুচর স্পোর্টিং ক্লাবের সভাপতি বাহার আহমেদ রুহেল,  সাংবাদিক আবিদুর রহমান, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহরাব আহমদ,টুকেরগাও আদর্শ ক্লাবের সভাপতি রাইসুল ইসলাম রাজন, পাড়ুয়া তরুণ সংঘ সভাপতি নিজাম উদ্দিন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক লিটন মাহমুদ, উত্তর রাজনগর ভাই ভাই স্পোর্টিং ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম রাঙা, কালীবাড়ি যুবসংঘ স্পোর্টিং ক্লাবের সভাপতি রজন মিয়া, যুবদল নেতা আরমান,সমাজকর্মী সুজন মাহমুদ এমরান, প্রমূখ। 

উল্লেখ্য গত দুমাস পূর্বে মোট ৭৪ টি দল নকআউট পদ্ধতিতে টুর্নামেন্টে অংশ গ্রহণ শেষে আজ ফাইনাল সম্পন্ন হয়।

টুর্নামেন্টের ১ম পুরস্কার মোটরসাইকেল দাতা আব্দুল মনাফ এন্ড আব্দুল গফুর এন্টারপ্রাইজ এর প্রোঃ মোহাম্মদ আলী ও রিয়াজ উদ্দিন, ২য় পুরস্কার ফ্রিজ দাতা পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল হক ও ৩য় পুরস্কার টেলিভিশন দাতা ছিলেন জমজম স্টোন ক্রাশার স্বত্তাধিকারী হাজী জালাল আহমদ।

সফলভাবে টুর্নামেন্ট শেষ হওয়ায় আগত অতিথি ও দর্শকদের কৃতজ্ঞতা জানিয়ে সন্তোষ প্রকাশ করেন কলাবাড়ী স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও বর্তমান সভাপতি বিলাল আহমদ ও আমিনুল হক।

▐ এই সম্পর্কিত আরো

সিলেটের বিভাগীয় কমিশনারজাতীয় সংকট ও প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

পর্ব ১: বিভাগীয় কমিশনার অফিসের পরিচয়ে পাসপোর্টের রমরমা ‘চ্যানেল বাণিজ্য’

সিলেটে অভিষেক সেঞ্চুরি হৃদয়ের

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে নভেম্বরে বাংলাদেশ-ভারত-পাকিস্তানসহ পাঁচ দেশের লড়াই

সিলেটের ‘নতুন ব্রিজ’ দিয়ে যান চলাচলে বিধিনিষেধ পুলিশের

সুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, বিএনপির বর্ণাঢ্য র‌্যালি

কানাইঘাটের লোভাছড়ায় টাস্কফোর্সের অভিযান, বিকল ১০ নৌকা

কানাইঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

শহীদ রাষ্ট্রপতি ‘জিয়াউর রহমান ছিলেন পরীক্ষিত সৈনিক’—এমপি কয়ছর আহমদ

গ্রাম পুলিশের বেতন-ভাতা ও অবসরকালীন সুবিধা বাড়াল সরকার