সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিনয় কুমার দেব।
স্থানীয় সরকার বিভাগের প্রশাসনিক অনুমোদনের পর গত বুধবার (৪ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন। এ সময় তাঁর কাছে দায়িত্বভার হস্তান্তর করেন সিংচাপইড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল ওদুদ।
বুধবার নবনিযুক্ত প্রশাসক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পৌঁছালে তাঁকে স্বাগত জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল ওদুদ, পরিষদের সদস্য-সদস্যারা, ইউপি সচিব, উদ্যোক্তা ও গ্রাম পুলিশ সদস্যরা।
এ সময় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান, হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতক উপজেলা কমিটির সহসভাপতি ইকবাল হোসেনসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদগুলোর নিয়মিত কার্যক্রম পরিচালনার লক্ষ্যে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় সিংচাপইড় ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিনয় কুমার দেব।