মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
জামালগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি-এর কার্যক্রম পর্যালোচনা ও স্থায়িত্ব বিষয়ক সমন্বয় সভা সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন সিলেটে গোপনে যৌন উত্তেজক সিরাপ তৈরি: ব্যবসায়ীর কারাদণ্ড, ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা কাষ্টঘর সুইপার কলোনীতে যুবক খুন, জৈন্তাপুর থেকে প্রধান আসামি গ্রেফতার প্রেমের টানে ওসমানীনগরে চীনা যুবক, বিয়ে সম্পন্ন কোম্পানীগঞ্জে এতিম শিক্ষার্থীদের খাদ্যসামগ্রী দিলেন সাদা পাথরের ক্ষুদ্র ব্যবসায়ীরা বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি ৪ দিন গ্যাস বন্ধের খবরটি গুজব: বিভ্রান্ত না হতে পেট্রোবাংলার আহ্বান দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ
advertisement
সিলেট বিভাগ

কোম্পানীগঞ্জে এতিম শিক্ষার্থীদের খাদ্যসামগ্রী দিলেন সাদা পাথরের ক্ষুদ্র ব্যবসায়ীরা

সিলেটের কোম্পানীগঞ্জে মানবিক উদ্যোগের দৃষ্টান্ত স্থাপন করেছেন ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা। নিজেদের স্বল্প আয়ের একটি অংশ থেকে সাপ্তাহিক অনুদান কার্যক্রমের আওতায় এবার দরিদ্র ও এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন তাঁরা। এ উদ্যোগে আর্থিক সহযোগিতা করেছেন প্রবাসীরাও।

রোববার (১ নভেম্বর) বাদ এশা উপজেলার দারুল আরকাম হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা ইব্রাহীম খলীলের সভাপতিত্বে এবং মানবাধিকারকর্মী ও যুবনেতা জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে যুবসমাজের মানবিক দায়িত্ব ও অসহায়-এতিমদের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরা হয়।

এতে বক্তব্য দেন মাদ্রাসার মুহতামিম মাওলানা হোসাইন আহমদ, শিক্ষা সচিব মাওলানা মাহমুদুল হাসান, পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. রাসেল আহমদ, স্থানীয় মুরব্বি মো. দুলাল মিয়া, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো. মঈন উদ্দিন মিলন, মানবাধিকারকর্মী ও ক্রীড়া সংগঠক মো. নিজাম উদ্দিন, যুবনেতা রাইসুল রাজন, হাফেজ হোসাইন আহমদ, মাওলানা সাইফুল ইসলাম, সাংবাদিক সোহেল রানা ও লিটন মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ ছাড়া সাদা পাথর পর্যটন এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে এমডি আতাবুর, মকবুল, রায়হান, সোনা মিয়া, রিপন মিয়া, তারেক মিয়া, ইকবাল, কাদির, আক্তার, জনি, কফিল উদ্দিন, সাইফুল, সিদ্দিক, স্বপন, বাদশা, আবু কালাম, লায়েক, আশিক, সালেহ আহমেদ, হিরণ, ইয়াসিন, সুহেল, সুমন, হায়াত আলী, আজিজুল, খালেদ ও জুনেদসহ অনুদান কার্যক্রমে অংশ নেওয়া ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

আলোচকরা বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীরা নিজেদের সীমিত আয়ের মধ্য থেকেও প্রতি সপ্তাহে দরিদ্র ও অসহায় মানুষের মৌলিক চাহিদা পূরণে চাল, ডাল, তেল, আলু ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করে আসছেন। এবার এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাঁরা মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁদের এ উদ্যোগে এলাকাবাসী ও মাদ্রাসা কর্তৃপক্ষ আনন্দিত ও অনুপ্রাণিত। এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করে মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ রিফাত আহমেদ। নাতে রাসুল পরিবেশন করে নাবিল আহমেদ।

সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি মাওলানা ইব্রাহীম খলীল ক্ষুদ্র ব্যবসায়ীদের এ মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও মানবিক কর্মকাণ্ডে আর্থিকভাবে সম্পৃক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য খাদ্যসামগ্রী অনুদান দেওয়ায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরে মাদ্রাসার শিক্ষক বিলাল আহমদ ইমরানের পরিচালনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

▐ এই সম্পর্কিত আরো

জামালগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি-এর কার্যক্রম পর্যালোচনা ও স্থায়িত্ব বিষয়ক সমন্বয় সভা

সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন

সিলেটে গোপনে যৌন উত্তেজক সিরাপ তৈরি: ব্যবসায়ীর কারাদণ্ড, ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

কাষ্টঘর সুইপার কলোনীতে যুবক খুন, জৈন্তাপুর থেকে প্রধান আসামি গ্রেফতার

প্রেমের টানে ওসমানীনগরে চীনা যুবক, বিয়ে সম্পন্ন

কোম্পানীগঞ্জে এতিম শিক্ষার্থীদের খাদ্যসামগ্রী দিলেন সাদা পাথরের ক্ষুদ্র ব্যবসায়ীরা

বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক

যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

৪ দিন গ্যাস বন্ধের খবরটি গুজব: বিভ্রান্ত না হতে পেট্রোবাংলার আহ্বান

দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ