সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে ‘অপহরণ’, মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে মামলা তাহিরপুরে মহানবী (সা.)-কে নিয়ে মন্তব্যের অভিযোগ, পুলিশ সদস্য আটক অটিজমে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানসূচক ডক্টরেট পেলেন ইয়াশা সোবহান সিলেটে মঞ্চ কাঁপাতে আসছে যশোরের ‘শব্দ থিয়েটার’ তরুণ ফুটবলারদের মিলনমেলায় শুরু এবিজি ইউনিভার্সিটি কাপ এএফপির প্রতিবেদন - হামের পর আরও তিন রোগের ভয়াবহ ঝুঁকিতে বাংলাদেশ জকিগঞ্জে সম্পত্তি নিজের নামে লিখে না দেওয়ায় ছেলের হাতে মা খুন হাম উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রতিরক্ষা সম্মেলনে আমন্ত্রণ আমিরাতের ক্রাউন প্রিন্সের নজরুল বর্ষে বিভাগীয় পর্যায়ে প্রথম বিয়ানীবাজারের খাদিজা
advertisement
সিলেট বিভাগ

জকিগঞ্জে সম্পত্তি নিজের নামে লিখে না দেওয়ায় ছেলের হাতে মা খুন

জকিগঞ্জে জায়গা-সম্পত্তি নিজের নামে লিখে না দেওয়ায় ছেলের হামলায় মারা গেছেন মা। আহত হয়েছেন পরিবারের আরও চার সদস্য। 

নিহত পিয়ারা বেগম (৬৩) জকিগঞ্জ পৌর এলাকার পঙ্গবট গ্রামের মৃত ফয়জুল ইসলামের স্ত্রী। রবিবার দিবাগত মধ্যরাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পিয়ারা বেগম মারা যান। পুলিশ অভিযুক্ত ছেলে সুমন আহমদকে (৩২) গ্রেফতার করেছে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, জায়গা-সম্পত্তি নিজের নামে লিখে দেওয়া ও নগদ টাকা চাওয়াকে কেন্দ্র করে গত শুক্রবার সৎমা কুটিনা বেগমকে (৪৫) মারধর করে সুমন আহমদ। পরদিন শনিবার রাত ১১টার দিকে একই দাবিতে সুমন আবারও পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। এতে তার মা পিয়ারা বেগম, সৎমা কুটিনা বেগম, ভাই শাহীন আহমদ (৩৮), ভাইয়ের স্ত্রী শাহানা বেগম (৩২) এবং আড়াই বছরের ভাতিজি ইসরাত জাহান গুরুতর আহত হয়।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার মধ্যরাতে পিয়ারা বেগমের মৃত্যু হয়।

এ ঘটনায় সুমনের বড় ভাই শাহীন আহমদ বাদী হয়ে সুমন আহমদ ও অপর ভাই শামীম আহমদকে আসামি করে থানায় মামলা করেন।

এ প্রসঙ্গে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ছেলের হামলায় আহত পিয়ারা বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনার পরপরই অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত সুমন আহমদকে তার বসতঘর থেকে গ্রেফতার করা হয়েছে।

 

▐ এই সম্পর্কিত আরো

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে ‘অপহরণ’, মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে মামলা

তাহিরপুরে মহানবী (সা.)-কে নিয়ে মন্তব্যের অভিযোগ, পুলিশ সদস্য আটক

অটিজমে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানসূচক ডক্টরেট পেলেন ইয়াশা সোবহান

সিলেটে মঞ্চ কাঁপাতে আসছে যশোরের ‘শব্দ থিয়েটার’

তরুণ ফুটবলারদের মিলনমেলায় শুরু এবিজি ইউনিভার্সিটি কাপ

এএফপির প্রতিবেদনহামের পর আরও তিন রোগের ভয়াবহ ঝুঁকিতে বাংলাদেশ

জকিগঞ্জে সম্পত্তি নিজের নামে লিখে না দেওয়ায় ছেলের হাতে মা খুন

হাম উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রতিরক্ষা সম্মেলনে আমন্ত্রণ আমিরাতের ক্রাউন প্রিন্সের

নজরুল বর্ষে বিভাগীয় পর্যায়ে প্রথম বিয়ানীবাজারের খাদিজা