জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন জিয়া মঞ্চের স্পেন শাখার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার মনোয়ার হোসেন।
মনোয়ার হোসেন উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোয়াহরি গ্রামের মরহুম আব্দুল মোতালিবের কনিষ্ঠ ছেলে।
জিয়া মঞ্চ স্পেন শাখার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মনোয়ার হোসেন। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘জাতীয়তাবাদী আদর্শের একজন সৈনিক হিসেবে বিদেশের মাটিতে দলের জন্য কাজ করে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার চেষ্টা করব। স্পেনে জিয়া মঞ্চকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে কাজ করব, ইনশাআল্লাহ।’
উল্লেখ্য, গত ২৪ অক্টোবর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং সাধারণ সম্পাদক মো. ফয়েজ উল্লাহ ইকবালের নির্দেশে ১১ সদস্যবিশিষ্ট জিয়া মঞ্চ স্পেন শাখার কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে আজমল আলীকে সভাপতি, হুমায়ুন কবিরকে সাধারণ সম্পাদক এবং মনোয়ার হোসেনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।