বুধবার, ২১ অক্টোবর ২০২৬
বুধবার, ২১ অক্টোবর ২০২৬
শিরোনাম
বসুন্ধরা পূজামণ্ডপে শফিকুল ইসলাম খান, দিলেন ১ লাখ ৪০ হাজার টাকা সহায়তা ওসমানীনগরে মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের কোটি টাকা আত্মসাতের অভিযোগ মৌলভীবাজারে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে সিলেট রেঞ্জের উপমহাপরিচালক ছাতক পৌর শহরে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে সাবেক কাউন্সিলর কাকলী কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যা: জড়িত সন্দেহে ৩ জন আটক, দাফন সম্পন্ন কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী ধর্মপাশায় গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার, আগেও ৭টি মাদক মামলা গোলাপগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ বিয়ানীবাজারে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি এমরান আহমদ চৌধুরী
advertisement
সিলেট বিভাগ

গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নবগঠিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি মনজুর আহমদ নবনির্বাচিত কমিটির সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

বিদায়ী কমিটির সভাপতি মনজুর আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমনের পরিচালনায় অনুষ্ঠানে বিদায়ী ও নবগঠিত কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার জাকির হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন ও সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন।

এ সময় নবনির্বাচিত কমিটির সহসভাপতি বিলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ মির্জা, অর্থ সম্পাদক আজিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রফিক সরকার, পাঠাগার ও দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক সাইদুল ইসলামসহ প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা গোয়াইনঘাট প্রেসক্লাবের অতীত কর্মকাণ্ডের প্রশংসা করেন। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে উপজেলার সাংবাদিকতার মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনকল্যাণমূলক সাংবাদিকতায় প্রেসক্লাব আরও গতিশীল ভূমিকা রাখবে।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ প্রেসক্লাবের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং সাংবাদিকতার উন্নয়নে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

▐ এই সম্পর্কিত আরো

বসুন্ধরা পূজামণ্ডপে শফিকুল ইসলাম খান, দিলেন ১ লাখ ৪০ হাজার টাকা সহায়তা

ওসমানীনগরে মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মৌলভীবাজারে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে সিলেট রেঞ্জের উপমহাপরিচালক

ছাতক পৌর শহরে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে সাবেক কাউন্সিলর কাকলী

কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যা: জড়িত সন্দেহে ৩ জন আটক, দাফন সম্পন্ন

কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

ধর্মপাশায় গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার, আগেও ৭টি মাদক মামলা

গোলাপগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট

গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

বিয়ানীবাজারে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি এমরান আহমদ চৌধুরী