বুধবার, ২১ অক্টোবর ২০২৬
বুধবার, ২১ অক্টোবর ২০২৬
শিরোনাম
বসুন্ধরা পূজামণ্ডপে শফিকুল ইসলাম খান, দিলেন ১ লাখ ৪০ হাজার টাকা সহায়তা ওসমানীনগরে মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের কোটি টাকা আত্মসাতের অভিযোগ মৌলভীবাজারে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে সিলেট রেঞ্জের উপমহাপরিচালক ছাতক পৌর শহরে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে সাবেক কাউন্সিলর কাকলী কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যা: জড়িত সন্দেহে ৩ জন আটক, দাফন সম্পন্ন কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী ধর্মপাশায় গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার, আগেও ৭টি মাদক মামলা গোলাপগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ বিয়ানীবাজারে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি এমরান আহমদ চৌধুরী
advertisement
সিলেট বিভাগ

এসএমপির ২৪ ঘণ্টার অভিযানে সিলেটে গ্রেপ্তার ৩০, মাদক ও চোরাই পণ্য উদ্ধার

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ২৪ ঘণ্টার অভিযানে নগরীর বিভিন্ন স্থান থেকে বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১৫ পিস ইয়াবা, ২৫ বোতল ফেয়ারডিলসহ বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য উদ্ধার করা হয়। পাশাপাশি ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৯৭টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) রাত ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত সাঁড়াশি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পরোয়ানাভুক্ত ও নম্বরী মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন।

অভিযানকালে পুলিশ ১৫ পিস ইয়াবা ও ২৫ বোতল ফেয়ারডিল ছাড়াও ৫৫টি ভারতীয় কম্বল, ৬৪০টি চকলেট, ৪৭৪টি রেডবুল এনার্জি ড্রিংক এবং ১৯০ বয়াম হরলিক্স উদ্ধার করে।

এদিকে এসএমপির ট্রাফিক বিভাগ পরিচালিত পৃথক অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৪৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ৫১টি যানবাহন জব্দ করা হয়েছে।

এসএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

▐ এই সম্পর্কিত আরো

বসুন্ধরা পূজামণ্ডপে শফিকুল ইসলাম খান, দিলেন ১ লাখ ৪০ হাজার টাকা সহায়তা

ওসমানীনগরে মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মৌলভীবাজারে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে সিলেট রেঞ্জের উপমহাপরিচালক

ছাতক পৌর শহরে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে সাবেক কাউন্সিলর কাকলী

কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যা: জড়িত সন্দেহে ৩ জন আটক, দাফন সম্পন্ন

কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

ধর্মপাশায় গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার, আগেও ৭টি মাদক মামলা

গোলাপগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট

গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

বিয়ানীবাজারে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি এমরান আহমদ চৌধুরী