মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
শিরোনাম
জাফলং থেকে ছেড়ে আসা বাসে যা পেল পুলিশ সব ধর্মের মানুষকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর শান্তি আলোচনা চালু রাখতেই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা স্থগিত: ট্রাম্প ঢাকা-২৩ সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু চুনারুঘাটের ইউএনওকে প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় অনুমোদনহীন বাণিজ্য মেলা গুঁড়িয়ে দিল প্রশাসন, ৫ জনের কারাদণ্ড মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন: ডা. জুবাইদা রহমান এপ্রিলে কর্মী নেবে জাপান, বাংলাদেশিরা স্থানীয়দের সমতুল্য আইনি সুরক্ষা পাবেন: মন্ত্রী কমলগঞ্জে দুর্গোৎসবে সুবিধাবঞ্চিত ২ শতাধিক মানুষের মাঝে বস্ত্র বিতরণ ৬৭৮ কোটি টাকা পাচারের তদন্তে গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি
advertisement
সিলেট বিভাগ

কমলগঞ্জে দুর্গোৎসবে সুবিধাবঞ্চিত ২ শতাধিক মানুষের মাঝে বস্ত্র বিতরণ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গোৎসবে লক্ষ্মীপুর সার্বজনীন পূজা মন্ডপে এক মানবিক উদ্যোগে সবার মাঝে সুবিধাবঞ্চিত দুই শতাধিক মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বস্ত্র। সোমবার বেলা সাড়ে ৩টায় পতনউষার ইউনিয়নের এক পূজা মন্ডপে প্রাঙ্গণে এ বস্ত্র বিতরণ করা হয়েছে।

পূজা ম-পের উপদেষ্টা প্রমোদ রঞ্জন দেবনাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পিন্টু দেবনাথের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সনদ্বীপ তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক অলি আহমদ খান, উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিনী স্কুল শিক্ষিকা বিন্দু তালুকদার, সাংবাদিক আসহাবুজ্জামান শাওন। স্বাগত বক্তব্য রাখেন লক্ষ্মীপুর সার্বজনীন পূজাম-প এর উপদেষ্টা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ।

উপস্থিত ছিলেন কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমীন মিল্টন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, সাংবাদিক জয়নাল আবেদীন, রুহুল ইসলাম হৃদয়, সাদিকুর রহমান সামু, আব্দুল বাছিত খান, সায়েখ আহমেদ, স্থানীয় ইউপি সদস্য আলাল মিয়া, মহিলা সদস্য সেলিনা বেগম, পতনঊষার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সুলেমান মিয়া, ম-প পরিচালনা কমিটির সভাপতি সুদর্শন দেবনাথ, উপদেষ্টা সুনীল দেবনাথ, নিমাই মালাকার, পরিমল দেবনাথ, কৃষ্ণ দেবনাথ ও পলাশ দেবনাথসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তরা বলেন, উৎসবের প্রকৃত স্বার্থকতা তখনই, যখন সমাজের শেষ মানুষটির মুখেও হাসি ফোটে। ধর্মীয় ভেদাভেদ ভুলে মানবিকতার এই বন্ধনই সমাজের আসল শক্তি। নতুন বস্ত্র পেয়ে আবেগপুত হয়ে পড়েন আগত হতদরিদ্র মানুষগুলো। ধর্ম-বর্ণ নির্বিশেষে এমন মানবিক আয়োজনের মধ্য দিয়েই সূচনা হলো দুর্গোৎসবের এক অন্যরকম সৌন্দর্য। শুরুতে অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করা হয়। সবশেষে প্রধান অতিথি ইউএনও সনদ্বীপ তালুকদারকে লক্ষ্মীপুর সার্বজনীন পূজা মন্ডপের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

▐ এই সম্পর্কিত আরো

জাফলং থেকে ছেড়ে আসা বাসে যা পেল পুলিশ

সব ধর্মের মানুষকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

শান্তি আলোচনা চালু রাখতেই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা স্থগিত: ট্রাম্প

ঢাকা-২৩ সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

চুনারুঘাটের ইউএনওকে প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা, মতবিনিময়

অনুমোদনহীন বাণিজ্য মেলা গুঁড়িয়ে দিল প্রশাসন, ৫ জনের কারাদণ্ড

মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন: ডা. জুবাইদা রহমান

এপ্রিলে কর্মী নেবে জাপান, বাংলাদেশিরা স্থানীয়দের সমতুল্য আইনি সুরক্ষা পাবেন: মন্ত্রী

কমলগঞ্জে দুর্গোৎসবে সুবিধাবঞ্চিত ২ শতাধিক মানুষের মাঝে বস্ত্র বিতরণ

৬৭৮ কোটি টাকা পাচারের তদন্তে গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি