শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
ইউল্যাবের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ কানাইঘাট পৌরসভার আয়োজনে প্রথমবারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ধর্মপাশায় ভিক্ষুক পুনর্বাসন নিয়ে এমপির অভিযোগ, সমাজসেবা কর্মকর্তার ব্যাখ্যা ছাতক কনকচাঁপা খেলাঘর আসরের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ছাতক পুলিশের অভিযানে সুনামগঞ্জ শহর থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার কলমাকান্দা ও মধ্যনগরের সাথে বারোমাসি যোগাযোগের দাবিতে মানববন্ধন সিলেটে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সুনামগঞ্জ সীমান্তে ৬ বাংলাদেশিসহ মানবপাচারকারী আটক কানাইঘাটে বিজিবি’র অভিযানে প্রায় ১৩ লক্ষ টাকার মালামাল জব্দ বিশ্বনাথে নাগরিক অধিকার বাস্তবায়নে ইউএনও-এসি ল্যান্ডের সঙ্গে কমিটির সভা
advertisement
সিলেট বিভাগ

কানাইঘাট সীমান্তে পড়ে থাকা খালেদের লাশ উদ্ধার

কানাইঘাট উপজেলার দনা সীমান্তবর্তী ভারতের অভ্যন্তরে আকুয়া এলাকায় পড়ে থাকা কানাইঘাটের খালেদ আহমদ (২২) এর লাশ আইনি প্রক্রিয়ার মাধ্যমে উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে তার লাশ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্র ও জকিগঞ্জ ১৯ বিজিবির মিডিয়া সেলের মাধ্যমে জানা যায়, গতকাল বৃহস্পতিবার কানাইঘাটের সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির মিকিরপাড়া এরালীগুল গ্রামের মৃত ফজলুর রহমানের পুত্র খালেদ আহমদ স্থানীয় কয়েকজন গরু চোরাকারবারীদের সাথে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। সেখান থেকে গরু নিয়ে আসার সময় ভারতের আকুয়া বস্তির খাসিয়াদের সাথে চোরকারবারীদের বিরোধ দেখা দেয়। এতে অস্ত্রধারী খাসিয়ারা চোরাকারবারীদের ধাওয়া দিলে খালেদ আহমদ নিখোঁজ হয়।

স্থানীয়রা জানান, ফিরে আসা চোরাকারবারীরা খালেদ আহমদের পরিবারকে খবর দেয় যে, ভারতীয় বিএসএফ খালেদ আহমদকে গুলি করে হত্যা করেছে, তার লাশ দনা সীমান্ত এলাকায় ভারতের অভ্যন্তরে পড়ে আছে। পরে তার পরিবার ও স্থানীয়রা খোঁজ নিয়ে জানতে পারেন, খালেদ আহমদের লাশ ভারতের আকুয়া এলাকার জঙ্গলে পড়ে রয়েছে।

তবে ভারতীয় বিএসএফ না খাসিয়াদের গুলিতে খালেদ আহমদ নিহত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় অনেকের ধারনা অস্ত্রধারী খাসিয়ারাই তাকে গুলি করে হত্যা করতে পারে।

ঘটনাটি স্থানীয় দনা বিজিবি ক্যাম্পকে জানানোর পর উভয় দেশের আইনী প্রক্রিয়ার মাধ্যমে গুলিবিদ্ধ খালেদের লাশ আজ শুক্রবার বিকেলে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানিয়েছেন, খালেদ আহমদ এর লাশ উদ্ধার করা হয়েছে, থানা পুলিশ ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠাবে। তবে তিনি বলেছেন, এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে থানা পুলিশকে কিছুই জানানো হয়নি।

▐ এই সম্পর্কিত আরো

ইউল্যাবের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ

কানাইঘাট পৌরসভার আয়োজনে প্রথমবারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ধর্মপাশায় ভিক্ষুক পুনর্বাসন নিয়ে এমপির অভিযোগ, সমাজসেবা কর্মকর্তার ব্যাখ্যা

ছাতক কনকচাঁপা খেলাঘর আসরের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ছাতক পুলিশের অভিযানে সুনামগঞ্জ শহর থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

কলমাকান্দা ও মধ্যনগরের সাথে বারোমাসি যোগাযোগের দাবিতে মানববন্ধন

সিলেটে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সুনামগঞ্জ সীমান্তে ৬ বাংলাদেশিসহ মানবপাচারকারী আটক

কানাইঘাটে বিজিবি’র অভিযানে প্রায় ১৩ লক্ষ টাকার মালামাল জব্দ

বিশ্বনাথে নাগরিক অধিকার বাস্তবায়নে ইউএনও-এসি ল্যান্ডের সঙ্গে কমিটির সভা