‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে উপজেলার পশ্চিম বীরগাঁও ও শিমুলবাঁক ইউনিয়নে এ কার্যক্রম শুরু হবে।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের মিলনায়তনে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা।
অনুষ্ঠানে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমেদ, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জালাল উদ্দীন, প্রথম যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম নাঈম, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইকুল ইসলাম ও ইউপি সদস্য মছব্বির মিয়া।
প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে সরকারের গৃহীত পদক্ষেপগুলো প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের মাধ্যমে জনগণের কাছে তুলে ধরার বিষয়ে আলোচনা হয়। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইউএনও হিল্লোল চাকমা। পাশাপাশি কর্মসূচিটি সুষ্ঠু ও কার্যকরভাবে বাস্তবায়নে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য নুর আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল হাসান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাবুল, সদস্য মহির উদ্দিন মহির, গোলাম রব্বানী, নুরুল ইসলাম ও জিয়াউল হক, জয়কলস ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিরাজ মিয়া, বিএনপি নেতা আবুল লেইছ, পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তোফায়েল আহমদ ও যুগ্ম আহ্বায়ক সাইকুল ইসলাম, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আওলাদ হোসেন, বিএনপি নেতা আবুল লেইস, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির জিলানী, জয়কলস ইউনিয়ন যুবদলের সভাপতি আশরাফ মিয়া, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক আহমদ এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুল করিম মাসুমসহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
আয়োজকরা জানান, মঙ্গলবার থেকে উপজেলার পশ্চিম বীরগাঁও ও শিমুলবাঁক ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহ শুরু করবেন নিয়োজিত তথ্য সংগ্রহকারীরা।