সুনামগঞ্জের ছাতকে চুরির মামলার এজাহারনামীয় আসামি সৈয়দুরকে বিশ্বনাথ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১ অক্টোবর) বিশ্বনাথ উপজেলার করপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সৈয়দুর ছাতক উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের লাকেশ্বর মাঝপাড়া গ্রামের মৃত মখলিছ আলীর ছেলে।
পুলিশ জানায়, সাতপাড়া গ্রামের জমিরুল হকের মিলে চুরির ঘটনায় ছাতক থানায় দায়ের করা মামলায় সৈয়দুর এজাহারনামীয় আসামি। ওই মামলায় আরও তিনজন আসামি রয়েছেন।
গ্রেপ্তারের পর সৈয়দুরকে ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।