রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সবুজ সিলেটে সংবাদ প্রকাশ - ধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর মাদক চোরাচালান বন্ধে টাস্কফোর্স গঠন করা হয়েছে: মৌলভীবাজারে প্রবাসী কল্যাণ মন্ত্রী বালাগঞ্জে ‘আত্-তাকওয়া প্রকল্প’ পরিদর্শনে যুক্তরাজ্যপ্রবাসী সমাজকর্মীরা বিশ্বনাথে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ আহত ৩০ গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের ৬ হত্যা মামলার আসামি গ্রেপ্তার শান্তিগঞ্জে উচ্চশিক্ষার সুযোগ সংকুচিত, নেই গার্লস স্কুল, ডিগ্রি কলেজ ও বিজ্ঞান শাখা কুলাউড়ায় জিয়নকাঠি সাহিত্য সংসদের মতবিনিময়
advertisement
সিলেট বিভাগ

বালাগঞ্জে ‘আত্-তাকওয়া প্রকল্প’ পরিদর্শনে যুক্তরাজ্যপ্রবাসী সমাজকর্মীরা

সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মুক্তারপুর (রুকনপুর) এলাকায় রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের উদ্যোগে বাস্তবায়নাধীন ‘আত্-তাকওয়া প্রকল্প’ পরিদর্শন করেছেন সংগঠনটির দুই ট্রাস্টি ও প্রতিষ্ঠাতা সদস্য যুক্তরাজ্যপ্রবাসী সমাজকর্মী হাবিবুর রহমান রুকন ও আনহার আলী ইয়াকুব।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তাঁরা প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এ সময় প্রকল্পের চলমান কার্যক্রম, নির্মাণকাজের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে আনহার আলী ইয়াকুব প্রকল্পের উন্নয়নকাজে পাঁচ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন। তিনি প্রকল্পের চলমান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

হাবিবুর রহমান রুকন প্রকল্পের উন্নয়নকাজে তাঁর পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে দেশ-বিদেশের সামর্থ্যবান ও মানবিক ব্যক্তিদের জনকল্যাণমূলক এ প্রকল্পে সহযোগিতার আহ্বান জানান।

তিনি বলেন, মানুষের কল্যাণে বাস্তবায়নাধীন এ ধরনের উদ্যোগ সুবিধাবঞ্চিত মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সম্মিলিত সহযোগিতার মাধ্যমে প্রকল্পটির কার্যক্রম আরও এগিয়ে নেওয়া সম্ভব।

এ সময় রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের উপদেষ্টা সদস্য ও দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. খলিলুর রহমান, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি শাহ মো. হেলাল, ইউপি সদস্য আশিকুর রহমান, সমাজকর্মী আবুল খায়ের সুজন এবং প্রকল্পের সাইট ইঞ্জিনিয়ার নোমান আহমদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

▐ এই সম্পর্কিত আরো

সবুজ সিলেটে সংবাদ প্রকাশধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ

কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত

দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর

মাদক চোরাচালান বন্ধে টাস্কফোর্স গঠন করা হয়েছে: মৌলভীবাজারে প্রবাসী কল্যাণ মন্ত্রী

বালাগঞ্জে ‘আত্-তাকওয়া প্রকল্প’ পরিদর্শনে যুক্তরাজ্যপ্রবাসী সমাজকর্মীরা

বিশ্বনাথে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ আহত ৩০

গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের ৬ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

শান্তিগঞ্জে উচ্চশিক্ষার সুযোগ সংকুচিত, নেই গার্লস স্কুল, ডিগ্রি কলেজ ও বিজ্ঞান শাখা

কুলাউড়ায় জিয়নকাঠি সাহিত্য সংসদের মতবিনিময়