শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ছাতকে মোস্তফা আনোয়ার এনাম হত্যা মামলার রায়: ৩ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস বালাগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন ডি.এন. উচ্চ বিদ্যালয় গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে আমন ধানের বীজ ও উপকরণ বিতরণ উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কানাইঘাটে এনসিপির জুলাই জাগরণ পদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন ২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে এক হামলায় যুক্তরাষ্ট্রের তিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু
advertisement
সিলেট বিভাগ

সিলেটে স্কুল ক্রিকেটে সৈয়দ হাতিম আলী উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে ও প্রাইম ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত ‘জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২০২৬ (সিলেট জেলা)’-এর শিরোপা জয় করেছে সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়। সোমবার (৮ জুন) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড-২-এ অনুষ্ঠিত ফাইনালে তারা সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়কে ৩৭ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবির নবনির্বাচিত পরিচালক ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, স্কুল পর্যায়ের খেলোয়াড়রাই দেশের ক্রিকেটের ভবিষ্যৎ। এই তৃণমূল পর্যায় থেকেই জাতীয় ক্রিকেটের ভিত্তি তৈরি হয়। মেধাবী ক্রিকেটার খুঁজে বের করতে স্কুল ক্রিকেটের কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের মূল্যবোধ তৈরি করে। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সুযোগ বৃদ্ধিতে অভিভাবক ও শিক্ষকদের এগিয়ে আসতে হবে।

ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিং ও পরে বোলিং—উভয় বিভাগেই দাপুটে নৈপুণ্য দেখায় সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের কিশোর ক্রিকেটাররা। অলরাউন্ড পারফরম্যান্সে তারা প্রতিপক্ষ সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়কে লড়াই থেকে ছিটকে দিয়ে ৩৭ রানের জয় নিশ্চিত করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির সিলেট রিজিওনাল হেড ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. হুমায়ুন কবির, বিসিবি কাউন্সিলর আশরাফ হোসেইন আরমান এবং ইমতিয়াজ হোসেন তান্না। 

স্বাগত বক্তব্য দেন সিলেট জেলা ক্রীড়া কর্মকর্তা মো. নূর হোসেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভেন্যু ম্যানেজার জয়দীপ দাস সুজক, বিসিবি জেলা কোচ মো. রানা মিয়া, জাতীয় দলের পেসার আবু জাহেদ রাহী, প্রাইম ব্যাংক নয়াসড়ক শাখার ব্যবস্থাপক ধ্রুব জ্যোতি চৌধুরী এবং সংশ্লিষ্ট স্কুল দুটির শিক্ষকবৃন্দ ও ক্রীড়া সংগঠকরা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিপুল চন্দ্র তালুকদার।

উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হওয়ায় অনুষ্ঠানে প্রধান অতিথি আব্দুল কাইয়ুম চৌধুরীকে সিলেট জেলা ক্রীড়া সংস্থা, বিসিবি এবং স্টেডিয়াম সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এই টুর্নামেন্টকে কেন্দ্র করে গত কয়েকদিন সিলেটের স্কুল পর্যায়ের খুদে ক্রিকেটারদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এই সম্পর্কিত আরো

ছাতকে মোস্তফা আনোয়ার এনাম হত্যা মামলার রায়: ৩ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস

বালাগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন ডি.এন. উচ্চ বিদ্যালয়

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু

চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে আমন ধানের বীজ ও উপকরণ বিতরণ

উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কানাইঘাটে এনসিপির জুলাই জাগরণ পদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন

২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে

এক হামলায় যুক্তরাষ্ট্রের তিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু