শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ছাতকে মোস্তফা আনোয়ার এনাম হত্যা মামলার রায়: ৩ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস বালাগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন ডি.এন. উচ্চ বিদ্যালয় গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে আমন ধানের বীজ ও উপকরণ বিতরণ উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কানাইঘাটে এনসিপির জুলাই জাগরণ পদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন ২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে এক হামলায় যুক্তরাষ্ট্রের তিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু
advertisement
সিলেট বিভাগ

বড়লেখায় পুলিশের জালে ‘ভুয়া এএসপি’

মৌলভীবাজারের বড়লেখায় পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) ও সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. সাজু আহমেদ শোভন (৩৫) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৮ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে রোববার (৭ জুন) বিকেলে উপজেলার নিউ সমনবাগ চা বাগান এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত সাজু আহমেদ শোভন রংপুর জেলার কোতোয়ালি থানার পশ্চিম বাবু খাঁ গ্রামের মো. আব্দুল আলীম শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিউ সমনবাগ চা বাগানের শ্রমিক যতিন চাষার (৪৮) নামে একটি মামলা রয়েছে। গত ৫ জুন রাতে সাজু আহমেদ শোভন নিজেকে পুলিশের এএসপি ও সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে যতিন চাষার বাড়িতে যান এবং মামলার ভয়ভীতি প্রদর্শন করেন। মামলাটি মিমাংসা করে দেওয়ার কথা বলে তিনি ওই অসহায় চা শ্রমিকের কাছ থেকে ৩ হাজার টাকা হাতিয়ে নেন।

রোববার বিকেলে ওই প্রতারক যুবক পুনরায় চা বাগান এলাকায় এলে ভুক্তভোগী যতিন চাষা তাকে চিনতে পারেন এবং স্থানীয়দের সহযোগিতায় তাকে আটকে রাখেন। খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে নিজেকে পুলিশ কর্মকর্তা দাবি করে একটি ভুয়া পরিচয়পত্র প্রদর্শন করে। পরিচয়পত্রটিতে তার ছবির পাশে পদবি হিসেবে ‘এএসপি’ লেখা ছিল। তবে নিবিড় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে ভুয়া পরিচয়ের কথা স্বীকার করে। এসময় পুলিশ তার কাছ থেকে ভুয়া আইডি কার্ড ও দুটি মোবাইল ফোন জব্দ করে।

এ ঘটনায় ভুক্তভোগী যতিন চাষা বাদী হয়ে বড়লেখা থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, গ্রেফতারকৃত সাজু আহমেদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় আরও একাধিক প্রতারণার মামলা রয়েছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি অত্যন্ত ধূর্ত প্রকৃতির। সে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় দিয়ে নিরীহ মানুষের সরলতার সুযোগ নিয়ে আসছিল। তাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ওসি আরও পরামর্শ দেন যে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে কেউ যদি সন্দেহজনক আচরণ করে বা অর্থ দাবি করে, তবে সাথে সাথে নিকটস্থ থানায় যোগাযোগ করতে হবে। এ ধরনের প্রতারক চক্র থেকে সাধারণ মানুষকে সর্বদা সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এই সম্পর্কিত আরো

ছাতকে মোস্তফা আনোয়ার এনাম হত্যা মামলার রায়: ৩ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস

বালাগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন ডি.এন. উচ্চ বিদ্যালয়

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু

চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে আমন ধানের বীজ ও উপকরণ বিতরণ

উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কানাইঘাটে এনসিপির জুলাই জাগরণ পদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন

২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে

এক হামলায় যুক্তরাষ্ট্রের তিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু