মঙ্গলবার, ০৫ মে ২০২৬
মঙ্গলবার, ০৫ মে ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের হয়ে ইতিহাস গড়লেন ফাতিমা ফের বিয়ে করলেন সেই সুবাহ, পাত্র কে? তামিলনাড়ু বিধানসভা নির্বাচন - স্ট্যালিনের লজ্জার হারে থালাপতির ইতিহাস সুনামগঞ্জ জেলা রেডক্রিসেন্টের চেয়ারম্যান হলেন মিজানুর রহমান চৌধুরী দুই দেশের চুক্তি ইচ্ছামতো বাতিল করা যায় না: বাণিজ্যমন্ত্রী সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা ছাতকে থানা ও নৌ-পুলিশের অভিযানে ৭ আসামি গ্রেফতার জামালগঞ্জে ধান শুকানোর নেট জাল সেলাইয়ে ব্যস্ত দর্জিরা শ্রীলঙ্কাকে পেছনে ফেলে র‍্যাঙ্কিংয়ের আটে বাংলাদেশ সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রধানমন্ত্রীর সহায়তা প্রদান
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জ জেলা রেডক্রিসেন্টের চেয়ারম্যান হলেন মিজানুর রহমান চৌধুরী

সুনামগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান চৌধুরী। মঙ্গলবার (৫ মে) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

এসময় জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদকের নেতৃত্বে কার্যনির্বাহী কমিটি ও যুব রেড ক্রিসেন্ট সদস্যরা নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান।

জানা গেছে, গত ১৯ এপ্রিল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির মো. আশরাফ আলম, এনডিসি স্বাক্ষরিত এক পরিপত্রে জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান চৌধুরীকে সুনামগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় মিজানুর রহমান চৌধুরী বলেন, “রেড ক্রিসেন্ট সোসাইটি শুধু একটি সংগঠন নয়, এটি মানবতার প্রতীক। দুর্যোগ, বন্যা, অগ্নিকাণ্ড, দুর্ঘটনা কিংবা যেকোনো মানবিক সংকটে রেড ক্রিসেন্টের কর্মীরা সবার আগে মানুষের পাশে দাঁড়ায়। মানুষের দুঃসময়ে সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়াই এ সংগঠনের মূল কাজ।”

তিনি আরও বলেন, সুনামগঞ্জ জেলা ইউনিটের কর্মকর্তা, আজীবন সদস্য ও যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা দক্ষতা, সাহস ও মানবিক চেতনায় উজ্জীবিত। তাদের শক্তি, উদ্যম ও স্বেচ্ছাসেবী মনোভাব সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নবনিযুক্ত চেয়ারম্যান বলেন, “আমাকে এ দায়িত্ব প্রদান করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। রেড ক্রিসেন্ট সুনামগঞ্জ ইউনিটকে আরও শক্তিশালী, আধুনিক ও জনমুখী প্রতিষ্ঠানে রূপ দিতে সর্বোচ্চ চেষ্টা চালাবো। দুর্যোগ মোকাবিলা, রক্তদান কর্মসূচি, স্বাস্থ্যসেবা, প্রশিক্ষণ, যুব উন্নয়ন এবং অসহায় মানুষের সহায়তায় নতুন উদ্যোগ নেওয়া হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ, জেলা রেড ক্রিসেন্টের সহসভাপতি নুরুল ইসলাম সাজু (ভার্চুয়ালি), জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারি অ্যাডভোকেট মল্লিক মইনুদ্দিন সুহেল, ইউনিট এক্সিকিউটিভ কমিটির সদস্য ডা. সৈয়দ মোনাওয়ার আলী, রায়হানা মঞ্জুর চৌধুরী, অ্যাডভোকেট শামসুর রহমান, অ্যাডভোকেট আনিসুজ্জামান শামীম, মাহবুবুর রহমান পীর, আব্দুস সাত্তার মো. মামুন, ইজাজুল হক চৌধুরী নাসিম, ইউনিট অফিসার কণিকা তালুকদার এবং রেড ক্রিসেন্ট সুনামগঞ্জ ইউনিটের উপ-যুবপ্রধান তানভির আহমেদ রাসেলসহ স্বেচ্ছাসেবকরা।

এই সম্পর্কিত আরো

ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের হয়ে ইতিহাস গড়লেন ফাতিমা

ফের বিয়ে করলেন সেই সুবাহ, পাত্র কে?

তামিলনাড়ু বিধানসভা নির্বাচন স্ট্যালিনের লজ্জার হারে থালাপতির ইতিহাস

সুনামগঞ্জ জেলা রেডক্রিসেন্টের চেয়ারম্যান হলেন মিজানুর রহমান চৌধুরী

দুই দেশের চুক্তি ইচ্ছামতো বাতিল করা যায় না: বাণিজ্যমন্ত্রী

সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা

ছাতকে থানা ও নৌ-পুলিশের অভিযানে ৭ আসামি গ্রেফতার

জামালগঞ্জে ধান শুকানোর নেট জাল সেলাইয়ে ব্যস্ত দর্জিরা

শ্রীলঙ্কাকে পেছনে ফেলে র‍্যাঙ্কিংয়ের আটে বাংলাদেশ

সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রধানমন্ত্রীর সহায়তা প্রদান