রবিবার, ০২ আগস্ট ২০২৬
রবিবার, ০২ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দিনমজুরের ছেলে থেকে চোরাচালানের ‘রাজা’: শ্যাম কালার রহস্যময় উত্থান সিলেটে ছাত্রলীগের ঝটিকা মিছিল, জায়গা মেলাতে পারছে না পুলিশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সিলেট জেলা ও মহানগর কমিটির অনুমোদন শাস্তিমূলক বদলি হয়ে এসেও বিতর্ক: শাল্লায় টাকার বিনিময়ে আসামি মুক্ত! সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে ছাড় নয়: জুবায়ের জৈন্তাপুরে মন্দিরের জমি দখল ও পূজারীকে হুমকির অভিযোগ জুলাই হত্যা মামলা অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে এক মাসের মধ্যে সিলেট-জাফলং রেলপথ প্রকল্পে দৃশ্যমান অগ্রগতি: মন্ত্রী আরিফুল আন্ডারওয়্যারে কোটি টাকার ক্যাপসুলসদৃশ স্বর্ণ, শাহ আমানতে ভারতীয় যাত্রী আটক গুণীজনদের সম্মান দিলে সমাজ উপকৃত হয়: এমপি এমরান চৌধুরী
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রধানমন্ত্রীর সহায়তা প্রদান

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওরে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহায়তা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে সহায়তা তুলে দিয়ে তিন মাসব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

এর আগে সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ সার্কিট হাউসে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ত্রাণমন্ত্রী।

এসময় তিনি বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নির্ভুল ও দুর্নীতিমুক্তভাবে প্রণয়ন করে সরকার তাদের পাশে দাঁড়াবে। তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী হাওর অঞ্চলের এই দুর্যোগ নিয়ে প্রথম দিন থেকেই উদ্বিগ্ন ছিলেন। প্রকৃত পরিস্থিতি জানতেই তিনি আমাদের এখানে পাঠিয়েছেন। প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে।”

তিনি আরও বলেন, ভবিষ্যতে হাওর এলাকায় অপরিকল্পিত প্রকল্প বাস্তবায়ন করা হবে না। হাওরকে নিরাপদ কৃষি উৎপাদন অঞ্চলে পরিণত করতে সরকার কাজ করছে।

অনুষ্ঠানে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, প্রধানমন্ত্রীর সহায়তা কার্যক্রমে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে অন্তর্ভুক্ত হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি বলেন, ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগে যাতে ফসলের এমন ক্ষয়ক্ষতি না হয়, সেজন্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করছে।

বিভাগীয় কমিশনার আপ্তাবুর রহমানের সভাপতিত্বে এবং সুনামগঞ্জের চলতি দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক সমর কুমার পালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—মন্ত্রী পদমর্যাদার প্রধানমন্ত্রীর উপদেষ্টা (অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়) রাশেদ আল মাহমুদ তিতুমীর, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, বিএনপি নেতা আকবর আলী ও অ্যাডভোকেট শেরেনুর আলী।

পরে দুপুর সোয়া ২টার দিকে অতিথিরা খরচার হাওরে গিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ করেন।

এই সম্পর্কিত আরো

দিনমজুরের ছেলে থেকে চোরাচালানের ‘রাজা’: শ্যাম কালার রহস্যময় উত্থান

সিলেটে ছাত্রলীগের ঝটিকা মিছিল, জায়গা মেলাতে পারছে না পুলিশ

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সিলেট জেলা ও মহানগর কমিটির অনুমোদন

শাস্তিমূলক বদলি হয়ে এসেও বিতর্ক: শাল্লায় টাকার বিনিময়ে আসামি মুক্ত!

সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে ছাড় নয়: জুবায়ের

জৈন্তাপুরে মন্দিরের জমি দখল ও পূজারীকে হুমকির অভিযোগ

জুলাই হত্যা মামলা অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

এক মাসের মধ্যে সিলেট-জাফলং রেলপথ প্রকল্পে দৃশ্যমান অগ্রগতি: মন্ত্রী আরিফুল

আন্ডারওয়্যারে কোটি টাকার ক্যাপসুলসদৃশ স্বর্ণ, শাহ আমানতে ভারতীয় যাত্রী আটক

গুণীজনদের সম্মান দিলে সমাজ উপকৃত হয়: এমপি এমরান চৌধুরী