বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
জকিগঞ্জ সীমান্তে অপরাধ প্রতিরোধে বিজিবির জনসচেতনতামূলক সভা ছাতকে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ হবিগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জাতীয় যুব দিবসে সিলেটে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পুলিশের এএসআই নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ২ হাজার সিলেটে ব্যবসায়ী হত্যা: সিআইডির হাতে আটক ১ যোগাযোগ ব্যবস্থায় বাদেপাশা ইউনিয়নে এবার উন্নয়ন বিপ্লব হবে: এমপি এমরান ধর্মপাশায় পুলিশের বিশেষ অভিযান: ইয়াবা সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড, গ্রেপ্তার আরও ৩ বিশ্ববিদ্যালয় ফুটবলে নতুন দিগন্তের প্রত্যাশা নিয়ে শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ
advertisement
খেলাধুলা

মায়ার্স ঝড়ে রংপুরকে ১৯৮ রানের টার্গেট বরিশালের

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) চলতি আসরে একটি ম্যাচেও হারেনি রংপুর রাইডার্স। পাঁচ ম্যাচে পাঁচটিতেই জয় তুলে নিয়েছে নুরুল হাসান সোহানের দল। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের টুর্নামেন্টের একমাত্র হার এই রংপুরের বিপক্ষেই। ঢাকার হার সিলেটে ফিরিয়ে দিতে রংপুরকে ১৯৮ রানের টার্গেট দিয়েছে বরিশাল। ৬৯ রানের অসাধারণ এক ইনিংস খেলে অপরাজিত থাকেন কাইলি মায়ার্স।

   
সিলে আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে বরিশালকে ব্যাট করতে পাঠায় রংপুর। দুই ওপেনার তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্তর  জুটি থেকে আসে ৮১ রান। ৩০ বলে ব্যাক্তিগত ৪১ রানের ইনিংস খেলে কামরুল ইসলাম রাব্বির বলে আউট হন শান্ত। স্কোরকার্ডে ৯ রান যোগ হতে তামিমকেও সাজঘরে ফেরান ডানহাতি এই পেসার। তৌহিদ হৃদয় আউট হন ব্যক্তিগত ২৩ রানে। তবে তিনে নামা কাইলি মায়ার্স এদিন ছিলেন অপ্রতিরোধ্য। ২৯ বলে ৭ ছক্কা ও ১ চারে খেলেন ৬৯ রানের দুর্দান্ত এক ইনিংস। এছাড়াও ৬ বলে ব্যক্তিগত ২০ রান করে রান আউট হন ফাহিম আশরাফ। রংপুরের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন কামরুল ইসলাম। রান তাড়ায় নেমে দ্বিতীয় ওভারেই মারকুটে অ্যালেক্স হেলসকে দলীয় ৪ রানে হারিয়েছে রংপুর। এখন পর্যন্ত ৩ ওভার শেষে তাদের সংগ্রহ ১ উইকেটে ১৩ রান।

▐ এই সম্পর্কিত আরো

জকিগঞ্জ সীমান্তে অপরাধ প্রতিরোধে বিজিবির জনসচেতনতামূলক সভা

ছাতকে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

হবিগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ

শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জাতীয় যুব দিবসে সিলেটে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পুলিশের এএসআই নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ২ হাজার

সিলেটে ব্যবসায়ী হত্যা: সিআইডির হাতে আটক ১

যোগাযোগ ব্যবস্থায় বাদেপাশা ইউনিয়নে এবার উন্নয়ন বিপ্লব হবে: এমপি এমরান

ধর্মপাশায় পুলিশের বিশেষ অভিযান: ইয়াবা সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড, গ্রেপ্তার আরও ৩

বিশ্ববিদ্যালয় ফুটবলে নতুন দিগন্তের প্রত্যাশা নিয়ে শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ