মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সরকার জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে: মাহদী আমিন রহিমার সংবাদ সম্মেলনের প্রতিবাদে সিলেট প্রেস ক্লাবে কনরের পাল্টা সংবাদ সম্মেলন বানিয়াচংয়ে এনসিপি নেতার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ, ঝাড়ু মিছিল হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ কাশ্মির থেকে বেলুচিস্তান: পাকিস্তানের সামনে ইতিহাসের শিক্ষা ওসমানীনগরে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি, জনতার হাতে আটক ৩ যুবক ‘সম্পত্তি দান করেও ভোগের অধিকার থাকবে বাবা-মা ও দাদা-দাদির’ দোয়ারাবাজারে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ: এলাকাবাসীর হাতে নৌকা-ড্রেজার আটক বানিয়াচংয়ে তীব্র লোডশেডিং, দিনে মিলছে মাত্র ৪-৫ ঘণ্টা বিদ্যুৎ শান্তিগঞ্জে হাডুডু উৎসব: ৪০ দলের অংশগ্রহণে মুখর জয়কলস গ্রাম
advertisement
খেলাধুলা

পাঁচ বছরের জন্য নিষিদ্ধ বাংলাদেশি স্পিনার

পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সোহেলি আক্তার। বাংলাদেশি নারী ক্রিকেটারের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ পাওয়ায় তাকে এই শাস্তি দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গতকাল থেকেই তার শাস্তি কার্যকর হয়েছে।

আইসিসির অ্যান্টি-করাপশন কোডের পাঁচটি ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে সোহেলির নামে।

দুর্নীতি দমন কমিশনের কাছে নিজের অপরাধ স্বীকারও করেছেন তিনি। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশ দলের এক ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন ৩৬ বছর বয়সী অফ স্পিনার।

প্রস্তাব গ্রহণ করলে বড় অঙ্কের টাকা পেতেন বিশ্বকাপের স্কোয়াডে থাকা সেই নারী ক্রিকেটার। তবে সোহেলির লোভনীয় প্রস্তাবে রাজি না হয়ে টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দেন তিনি।

পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসির দুর্নীতি দমন বিভাগকে অবহিত করে। সেই ঘটনার তদন্ত শেষে আজ সোহেলিকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি।

বাংলাদেশ দলের হয়ে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি সোহেলি। ২০১৩ সালে ভারতের বিপক্ষে অভিষেক হওয়া অফ স্পিনার সব মিলিয়ে সীমিত সংস্করণের ম্যাচ খেলেছেন ১৫টি।

ছোট এই ক্যারিয়ারে ১১ উইকেটের বিপরীতে ৬ রান করেছেন। আর বাংলাদেশের হয়ে সর্বশেষ ২০২২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি খেলার সুযোগ পান।

এই সম্পর্কিত আরো

সরকার জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে: মাহদী আমিন

রহিমার সংবাদ সম্মেলনের প্রতিবাদে সিলেট প্রেস ক্লাবে কনরের পাল্টা সংবাদ সম্মেলন

বানিয়াচংয়ে এনসিপি নেতার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ, ঝাড়ু মিছিল

হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ

কাশ্মির থেকে বেলুচিস্তান: পাকিস্তানের সামনে ইতিহাসের শিক্ষা

ওসমানীনগরে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি, জনতার হাতে আটক ৩ যুবক

‘সম্পত্তি দান করেও ভোগের অধিকার থাকবে বাবা-মা ও দাদা-দাদির’

দোয়ারাবাজারে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ: এলাকাবাসীর হাতে নৌকা-ড্রেজার আটক

বানিয়াচংয়ে তীব্র লোডশেডিং, দিনে মিলছে মাত্র ৪-৫ ঘণ্টা বিদ্যুৎ

শান্তিগঞ্জে হাডুডু উৎসব: ৪০ দলের অংশগ্রহণে মুখর জয়কলস গ্রাম