রবিবার, ০২ আগস্ট ২০২৬
রবিবার, ০২ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দিনমজুরের ছেলে থেকে চোরাচালানের ‘রাজা’: শ্যাম কালার রহস্যময় উত্থান সিলেটে ছাত্রলীগের ঝটিকা মিছিল, জায়গা মেলাতে পারছে না পুলিশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সিলেট জেলা ও মহানগর কমিটির অনুমোদন শাস্তিমূলক বদলি হয়ে এসেও বিতর্ক: শাল্লায় টাকার বিনিময়ে আসামি মুক্ত! সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে ছাড় নয়: জুবায়ের জৈন্তাপুরে মন্দিরের জমি দখল ও পূজারীকে হুমকির অভিযোগ জুলাই হত্যা মামলা অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে এক মাসের মধ্যে সিলেট-জাফলং রেলপথ প্রকল্পে দৃশ্যমান অগ্রগতি: মন্ত্রী আরিফুল আন্ডারওয়্যারে কোটি টাকার ক্যাপসুলসদৃশ স্বর্ণ, শাহ আমানতে ভারতীয় যাত্রী আটক গুণীজনদের সম্মান দিলে সমাজ উপকৃত হয়: এমপি এমরান চৌধুরী
advertisement
খেলাধুলা

ইয়াশাকে নিয়ে তুলকালাম!

রংপুরকে হারিয়ে প্লে-অফের সম্ভাবনা বাঁচিয়ে রাখার খুশিতে মাতোয়ারা চিটাগাং কিংস। তবে এবার কিংসের কানাডিয়ান হোস্ট ইয়াশা সাগারের ভিডিওকে ভারতীয় নাগরিককে হেনস্তা করা হচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ প্রচার করা হয়েছে। তবে ফ্যাক্ট চেক করে জানা গেছে ঘটনাটি সত্য নয়।

দেশীয় ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানিয়েছে, প্রচারিত ভিডিওতে বাংলাদেশে বেড়াতে আসা ভারতীয় পর্যটককে হয়রানির দৃশ্য নেই বরং বিপিএলে চিটাগং কিংসের হোস্ট (উপস্থাপক) ইয়াশা সাগারের সঙ্গে তার একজন ভক্তের ছবি তোলার সময় ধারণকৃত দৃশ্যকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। যেখানে বেশ সাবলীলভাবে ছিলেন।


ভারতীয় নাগরিককে হেনস্তা করা হচ্ছে বলে প্রচারিত ভিডিওটি রিউমার স্ক্যানারের পরবর্তী অনুসন্ধানে ভিডিওটির একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ দিয়ে সার্চ করলে সিলেটের স্থানীয় সংবাদমাধ্যম ‘sobujsylhet.com’ এর ফেসবুক পেজে চলতি মাসের ১৩ তারিখের ‘হাসি মুখে দর্শকদের সাথে সেলফি তুললেন ইয়াশা সাগর’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিওর (আর্কাইভ) সঙ্গে মিল পাওয়া যায়। যেখানে দেখা যায় ইয়াশা সাগরের সাথে ছবি তুলতে উৎসুক মানুষের মাঝে হেঁটে গাড়িতে উঠছেন ভারতীয় বংশোদ্ভুত এ তারকা।

এদিকে বাংলাদেশে এসে এখানকার পরিবেশ বেশ ভালো লাগছে বলে জানিয়েছিলেন তিনি। তার ইনস্টাগ্রাম পোস্ট এবং গণমাধ্যমে ভিভিন্ন সময়ে দেওয়া সাক্ষাৎকারে তাকে বলতে দেখা যায় যে তিনি বাংলাদেশে তার সময় এবং কাজ উপভোগ করছেন। বাংলাদেশিদের আতিথেয়তার প্রশংসাও করতে দেখা যায় তাকে।

বিপিএলে এবারের আসরে ভারতীয় বংশোদ্ভূত কানাডার মডেল-অভিনেত্রী, ফিটনেস ইনফ্লুয়েন্সার ও ক্রিকেট প্রেজেন্টার ইয়েশা সাগরকে অফিসিয়াল হোস্ট’ (উপস্থাপক) হিসেবে নিয়োগ দেয় চট্টগ্রাম কিংস।

এই সম্পর্কিত আরো

দিনমজুরের ছেলে থেকে চোরাচালানের ‘রাজা’: শ্যাম কালার রহস্যময় উত্থান

সিলেটে ছাত্রলীগের ঝটিকা মিছিল, জায়গা মেলাতে পারছে না পুলিশ

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সিলেট জেলা ও মহানগর কমিটির অনুমোদন

শাস্তিমূলক বদলি হয়ে এসেও বিতর্ক: শাল্লায় টাকার বিনিময়ে আসামি মুক্ত!

সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে ছাড় নয়: জুবায়ের

জৈন্তাপুরে মন্দিরের জমি দখল ও পূজারীকে হুমকির অভিযোগ

জুলাই হত্যা মামলা অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

এক মাসের মধ্যে সিলেট-জাফলং রেলপথ প্রকল্পে দৃশ্যমান অগ্রগতি: মন্ত্রী আরিফুল

আন্ডারওয়্যারে কোটি টাকার ক্যাপসুলসদৃশ স্বর্ণ, শাহ আমানতে ভারতীয় যাত্রী আটক

গুণীজনদের সম্মান দিলে সমাজ উপকৃত হয়: এমপি এমরান চৌধুরী