মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সরকার জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে: মাহদী আমিন রহিমার সংবাদ সম্মেলনের প্রতিবাদে সিলেট প্রেস ক্লাবে কনরের পাল্টা সংবাদ সম্মেলন বানিয়াচংয়ে এনসিপি নেতার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ, ঝাড়ু মিছিল হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ কাশ্মির থেকে বেলুচিস্তান: পাকিস্তানের সামনে ইতিহাসের শিক্ষা ওসমানীনগরে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি, জনতার হাতে আটক ৩ যুবক ‘সম্পত্তি দান করেও ভোগের অধিকার থাকবে বাবা-মা ও দাদা-দাদির’ দোয়ারাবাজারে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ: এলাকাবাসীর হাতে নৌকা-ড্রেজার আটক বানিয়াচংয়ে তীব্র লোডশেডিং, দিনে মিলছে মাত্র ৪-৫ ঘণ্টা বিদ্যুৎ শান্তিগঞ্জে হাডুডু উৎসব: ৪০ দলের অংশগ্রহণে মুখর জয়কলস গ্রাম
advertisement
খেলাধুলা

বিপিএল

সিলেটকে উড়িয়ে প্লে-অফে তামিমের বরিশাল

পয়েন্ট টেবিলের তলানির দল সিলেট স্ট্রাইকার্সকে হারাতে খুব একটা বেগ পেতে হয়নি তারকাসমৃদ্ধ ফরচুন বরিশালের। আজ রোববার সিলেটকে ১১৬ রানে গুটিয়ে ৮ উইকেটের সহজ জয় নিশ্চিত করে তামিম ইকবাল-মুশফিকুর রহিমদের বরিশাল। তাতে রংপুর রাইডার্সের পর দ্বিতীয় দল হিসেবে বিপিএলের প্লে-অফে খেলা নিশ্চিত হয় দলটির।

৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের সবার ওপরে রংপুর। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে বরিশাল। তিন নম্বরে থাকা চিটাগং কিংসের পয়েন্ট ১০। ১০ ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে তলানিতে থাকা সিলেটের সম্ভাবনা কাগজে-কলমে থাকলেও সেটি প্রায় অসম্ভব। চতুর্থ স্থানের লড়াইয়ে সবচেয়ে এগিয়ে খুলনা টাইগার্স। 

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আজ রোববার সিলেটের দেওয়া ১১৭ রানের লক্ষ্যে শুরুটা স্বস্তিকর হয়নি বরিশালের। ৭ বলে ৬ রান করে নাহিদুল ইসলামের শিকার হয়ে ফেরেন তাওহিদ হৃদয়। দলটির ইংলিশ তারকা ডেভিড ম্যালানও বেশিক্ষণ টিকতে পারেননি। ৮ বলে ৯ রান করেই সুমন খানের বলে বিদায় নেন তিনি। 

৩৯ রানের মধ্যে ২ উইকেট হারানো বরিশালের আর কোনো বিপদ ঘটতে দেননি তামিম ও মুশফিক। দুজনের অনবদ্য ৮১ রানের জুটিতে ৪ ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। ৫১ বলে ৫২ রানে অপরাজিত থাকেন তামিম ইকবাল। মুশফিক অপরাজিত থাকেন ৩০ বলে ৪২ রান করে।   

এর আগে ব্যাট করতে নেমে চেনা বিপর্যয়ে পড়ে সিলেন। পাওয়ার-প্লে’র ৬ ওভারে ৩৪ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে দলটি, পঞ্চাশের আগেই হারায় পঞ্চম উইকেট। তারকাহীন দলটিতে ষষ্ঠ উইকেটে আহসান ভাটির সঙ্গে ২৬ বলে ৩২ রানের জুটি গড়েন জাকের আলী। আহসানের ২৯ বলে ২৮ ও জাকেরের ১৯ বলে ২৪ রানেই ১১৬ রান করতে পারে সিলেট। বরিশালের হয়ে মাত্র ৭ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন ফাহিম আশরাফ। 

এই সম্পর্কিত আরো

সরকার জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে: মাহদী আমিন

রহিমার সংবাদ সম্মেলনের প্রতিবাদে সিলেট প্রেস ক্লাবে কনরের পাল্টা সংবাদ সম্মেলন

বানিয়াচংয়ে এনসিপি নেতার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ, ঝাড়ু মিছিল

হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ

কাশ্মির থেকে বেলুচিস্তান: পাকিস্তানের সামনে ইতিহাসের শিক্ষা

ওসমানীনগরে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি, জনতার হাতে আটক ৩ যুবক

‘সম্পত্তি দান করেও ভোগের অধিকার থাকবে বাবা-মা ও দাদা-দাদির’

দোয়ারাবাজারে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ: এলাকাবাসীর হাতে নৌকা-ড্রেজার আটক

বানিয়াচংয়ে তীব্র লোডশেডিং, দিনে মিলছে মাত্র ৪-৫ ঘণ্টা বিদ্যুৎ

শান্তিগঞ্জে হাডুডু উৎসব: ৪০ দলের অংশগ্রহণে মুখর জয়কলস গ্রাম