বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটে সেনাবাহিনী-র‍্যাব কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি, আটক ১ শিক্ষা সফরের আড়ালে রিসোর্টে গোপন সভা: আ. লীগ ও ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার শাপলা চত্বর হত্যাকাণ্ড - শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু শান্তিগঞ্জে সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অফিস সহকারীর অবসরজনিত সংবর্ধনা ছনবাড়ীতে প্রস্তাবিত সোনাই নদী শুল্ক স্টেশন পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার সিলেট জেলা হিফজুল কোরআন প্রতিযোগিতায় গোলাপগঞ্জের ২৭ প্রতিযোগী নির্বাচিত বিয়ানীবাজারে নিষিদ্ধ সংগঠনের দুই নেতাকর্মীসহ গ্রেপ্তার ৩ ওবায়দুর রহমানের ওপর হামলার প্রতিবাদে বিশ্বনাথে খেলাফত মজলিসের বিক্ষোভ বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় পাঁচটি জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা
advertisement
খেলাধুলা

শ্রীলঙ্কার বিপক্ষে নেতৃত্বে হামজা, বাংলাদেশের একাদশে বড় রদবদল

সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে  শেষ ম্যাচে কিছুক্ষণ পরেই শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে ফিরেছেন হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদ। শুধু তাই নয়, প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়কের দায়িত্বও পেয়েছেন হামজা।

ফিফা উইন্ডোর বাইরে হওয়ায় টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে খেলতে পারেননি হামজা ও ফারহান। গত ৯ নভেম্বর ইংল্যান্ড থেকে ঢাকায় ফেরেন তারা। আজ শ্রীলঙ্কার বিপক্ষে দুজনকেই শুরুর একাদশে রেখেছেন কোচ। বাংলাদেশের একাদশে এসেছে তিনটি পরিবর্তন। চোটের কারণে এই ম্যাচে খেলতে পারছেন না বিশ্বনাথ ঘোষ। ভুটানের বিপক্ষে ম্যাচের পরদিন অনুশীলনে ব্যথা পান তিনি। তার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন ইব্রাহিম। ভুটানের বিপক্ষে বাংলাদেশের জয়সূচক একমাত্র গোলটি করেছিলেন এই ফরোয়ার্ড।

এদিকে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অধিনায়কত্ব নিয়ে চলছে পালাবদল। টুর্নামেন্ট শুরুর আগে অধিনায়ক হিসেবে সংবাদ সম্মেলনে এসেছিলেন তপু বর্মণ। তবে ম্যাচের দিন ওয়ার্ম-আপে চোট পেয়ে ছিটকে যান তিনি। এরপর অধিনায়কের দায়িত্ব পান জামাল ভূঁইয়া। এবার শ্রীলঙ্কার বিপক্ষে অধিনায়কত্বের আর্মব্যান্ড উঠছে হামজার হাতে।


বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ১১টি ম্যাচ খেলেছেন হামজা। তবে এর আগে কখনো জাতীয় দলের অধিনায়কত্ব করেননি তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একাদশ: মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), জিদান ইফসুফ, তারিক কাজী, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, হামজা চৌধুরী (অধিনায়ক), ফারহান আলী ওয়াহিদ, রাকিব হোসেন, শমিত সোম, কাজেম শাহ ও ইব্রাহিম।

▐ এই সম্পর্কিত আরো

সিলেটে সেনাবাহিনী-র‍্যাব কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি, আটক ১

শিক্ষা সফরের আড়ালে রিসোর্টে গোপন সভা: আ. লীগ ও ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার

শাপলা চত্বর হত্যাকাণ্ডশেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু

শান্তিগঞ্জে সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অফিস সহকারীর অবসরজনিত সংবর্ধনা

ছনবাড়ীতে প্রস্তাবিত সোনাই নদী শুল্ক স্টেশন পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

সিলেট জেলা হিফজুল কোরআন প্রতিযোগিতায় গোলাপগঞ্জের ২৭ প্রতিযোগী নির্বাচিত

বিয়ানীবাজারে নিষিদ্ধ সংগঠনের দুই নেতাকর্মীসহ গ্রেপ্তার ৩

ওবায়দুর রহমানের ওপর হামলার প্রতিবাদে বিশ্বনাথে খেলাফত মজলিসের বিক্ষোভ

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় পাঁচটি জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা