বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা জকিগঞ্জ সীমান্তে অপরাধ প্রতিরোধে বিজিবির জনসচেতনতামূলক সভা ছাতকে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ হবিগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জাতীয় যুব দিবসে সিলেটে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পুলিশের এএসআই নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ২ হাজার সিলেটে ব্যবসায়ী হত্যা: সিআইডির হাতে আটক ১ যোগাযোগ ব্যবস্থায় বাদেপাশা ইউনিয়নে এবার উন্নয়ন বিপ্লব হবে: এমপি এমরান ধর্মপাশায় পুলিশের বিশেষ অভিযান: ইয়াবা সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড, গ্রেপ্তার আরও ৩
advertisement
খেলাধুলা

বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে কাঁদিয়ে সেমিতে ইংল্যান্ড

ফিফা বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ১২০ মিনিটের রুদ্ধশ্বাস লড়াই শেষে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। জোড়া গোল করে দলের জয়ের নায়ক হয়েছেন জুড বেলিংহাম।

মিয়ামিতে অনুষ্ঠিত ম্যাচে ৩৬তম মিনিটে আন্দ্রেয়াস শেলদেরুপের গোলে এগিয়ে যায় নরওয়ে। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে অ্যান্থনি গর্ডনের পাস থেকে দারুণ ফিনিশে সমতা ফেরান বেলিংহাম।

তবে এই গোলটি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। নরওয়ের দাবি, গোলের আগে গোলরক্ষক ওরইয়ান নিলান্ডের নেওয়া গোলকিক স্টেডিয়ামের স্কাইক্যামের তারে লেগে নিচে নেমে আসে। সেখান থেকেই বল পেয়ে আক্রমণ গড়ে তোলে ইংল্যান্ড এবং শেষ পর্যন্ত গোল করে সমতায় ফেরে। যদিও রেফারি গোলটি বৈধ ঘোষণা করেন।

দ্বিতীয়ার্ধে দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও নির্ধারিত সময়ে আর কোনো গোল হয়নি। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের ৯৩তম মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে মর্গান রজার্সের জোরালো শট নরওয়ের গোলরক্ষক নিলান্ড ঠিকভাবে তালুবন্দি করতে পারেননি। তাঁর হাত ফসকে বেরিয়ে আসা বল ছয় গজের মধ্যে পেয়ে সহজেই জালে জড়িয়ে দেন বেলিংহাম। সেই গোলই শেষ পর্যন্ত ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে জয় এনে দেয়।

এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে থ্রি লায়ন্সরা। শেষ চারের লড়াইয়ে ইংল্যান্ডের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড ম্যাচের বিজয়ী দল।

▐ এই সম্পর্কিত আরো

বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা

জকিগঞ্জ সীমান্তে অপরাধ প্রতিরোধে বিজিবির জনসচেতনতামূলক সভা

ছাতকে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

হবিগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ

শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জাতীয় যুব দিবসে সিলেটে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পুলিশের এএসআই নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ২ হাজার

সিলেটে ব্যবসায়ী হত্যা: সিআইডির হাতে আটক ১

যোগাযোগ ব্যবস্থায় বাদেপাশা ইউনিয়নে এবার উন্নয়ন বিপ্লব হবে: এমপি এমরান

ধর্মপাশায় পুলিশের বিশেষ অভিযান: ইয়াবা সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড, গ্রেপ্তার আরও ৩