রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি কুলাউড়ায় কেটিএফ মেধাবৃত্তি পেল ৭০ শিক্ষার্থী
advertisement
বিজ্ঞান ও প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে এখন ইনস্টাগ্রামের জনপ্রিয় ফিচার ‘ক্লোজ ফ্রেন্ড’

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের একটি ফিচার এবার হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো, ছবি বা অফিসিয়াল ফাইল আদান-প্রদান করা সবারই দৈনন্দিন অভ্যাস। প্রতিদিন প্রায় কয়েকশ কোটি মানুষ এই অ্যাপ ব্যবহার করেন, যেখানে গড়ে ১০০ বিলিয়নের বেশি মেসেজ আদান-প্রদানের ঘটনা ঘটে।

অনেক সময় মন খারাপ বা খুব খুশি অনুভূতি কারো সঙ্গে ভাগ করে নিতে ইচ্ছা হয়। কিন্তু কাছের কেউ নাও থাকতে পারেন। সেই জন্য সোশ্যাল মিডিয়া হয়ে উঠেছে ‘পরম বন্ধু’, যেখানে সহজেই মনের কথা প্রকাশ করা যায় স্ট্যাটাসের মাধ্যমে। তবে অনেক সময় দেখা যায়, এমন কেউও স্ট্যাটাস দেখে ফেলছে যাকে তা দেখাতে চান না।

এই সমস্যা সমাধানে হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার ‘ক্লোজ ফ্রেন্ড’। এটি ইতিমধ্যে ইনস্টাগ্রামে জনপ্রিয়। এর মাধ্যমে ব্যবহারকারীরা ঘনিষ্ঠ বন্ধুদের একটি তালিকা তৈরি করতে পারবেন। এই তালিকার সদস্যরা স্ট্যাটাস শুধু দেখতে পাবেন। স্ট্যাটাস দেখার সময়সীমা আগের মতোই ২৪ ঘণ্টা।

এর আগে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস শেয়ারের জন্য তিনটি অপশন ছিল:

মাই কন্ট্যাক্টস: কন্টাক্ট লিস্টের সবাই স্ট্যাটাস দেখতে পারবে।
মাই কন্ট্যাক্টস এক্সসেপ্ট: নির্দিষ্ট কিছু মানুষকে স্ট্যাটাস দেখানো হবে না।
অনলি শেয়ার উইথ: নির্দিষ্ট মানুষদের জন্য স্ট্যাটাস শেয়ার করা যাবে।
নতুন ‘ক্লোজ ফ্রেন্ড’ অপশন যোগ হওয়ায় ব্যবহারকারীরা শুধু ঘনিষ্ঠ বন্ধুদের জন্য স্ট্যাটাস ভাগ করতে পারবেন।

হোয়াটসঅ্যাপের ব্যবহার ও গুরুত্ব প্রতিনিয়ত বাড়ছে। শুধুমাত্র মেসেজ আদান-প্রদানের জন্য নয়, অফিসিয়াল কাজও অনেকেই এখন এই অ্যাপের মাধ্যমে করছেন। সেই কারণে হোয়াটসঅ্যাপ নিয়মিত নতুন ফিচার ও আপডেটের মাধ্যমে আরও আকর্ষণীয় করার চেষ্টা করছে।

এই সম্পর্কিত আরো

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন

সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ

পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি

সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি

মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

কুলাউড়ায় কেটিএফ মেধাবৃত্তি পেল ৭০ শিক্ষার্থী