রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি কুলাউড়ায় কেটিএফ মেধাবৃত্তি পেল ৭০ শিক্ষার্থী
advertisement
বিজ্ঞান ও প্রযুক্তি

গুগল সার্চে আসছে নতুন পরিবর্তন

সার্চ ইঞ্জিনকে আরও স্মার্ট ও কার্যকর করতে গুগল নতুন একটি এআইচালিত ফিচার নিয়ে এসেছে; যার নাম ‘ওয়েব গাইড’। এই নতুন সিস্টেম আপনার সার্চ করা বিষয়গুলোকে আরও সুন্দরভাবে ভাগ করে সাজিয়ে দেবে, যাতে ব্যবহারকারীরা দ্রুত এবং সুনির্দিষ্ট তথ্য খুঁজে পেতে পারেন।

কীভাবে কাজ করবে ‘ওয়েব গাইড’

গুগলের নিজস্ব জেমিনি এআই মডেল ব্যবহার করে এই ফিচার চালু হয়েছে। উদাহরণস্বরূপ, যদি আপনি ‘how to care for a mango tree’ লিখে সার্চ করেন, তাহলে ‘ওয়েব গাইড’ প্রথমে দুটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট দেখাবে। এরপর এটি এআই দিয়ে তৈরি একটি সংক্ষিপ্ত সারাংশ প্রদান করবে এবং সবশেষে বিষয়ভিত্তিক ক্যাটাগরিতে ফলাফলগুলো সাজিয়ে দেবে।

ব্যবহারকারীদের জন্য থাকছে যেসব সুবিধা

যারা কোনো নির্দিষ্ট প্রশ্নের উত্তর খুঁজছেন বা দ্রুত তথ্য পেতে চান, তাদের জন্য এই ফিচারটি বিশেষভাবে উপকারী হবে।  গুগল জানিয়েছে, ব্যবহারকারীরা চাইলে এখনো আগের পুরোনো স্টাইলের সার্চ ফলাফল দেখতে পারবেন।  তবে ভবিষ্যতে এই নতুন ‘ওয়েব গাইড’ ফিচারটি ‘Al’ ট্যাবে অন্তর্ভুক্ত হবে।


বর্তমানে এটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। আগ্রহী ব্যবহারকারীরা গুগল সার্চ ল্যাবস থেকে এই ফিচারটি চালু করতে পারবেন। গুগল মনে করছে, আগে যেখানে সার্চ করলে অনেকগুলো ওয়েবসাইটের লিঙ্ক একসঙ্গে দেখাত, এখন থিম বা ক্যাটাগরি অনুযায়ী ফলাফল ভাগ করে দেওয়ায় তরুণ ব্যবহারকারীরা অনেক বেশি উপকৃত হবেন। এটি শুধু সময় বাঁচাবে না, বরং ভুল তথ্যের ঝামেলাও কমাবে।

এই সম্পর্কিত আরো

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন

সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ

পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি

সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি

মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

কুলাউড়ায় কেটিএফ মেধাবৃত্তি পেল ৭০ শিক্ষার্থী