রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি কুলাউড়ায় কেটিএফ মেধাবৃত্তি পেল ৭০ শিক্ষার্থী
advertisement
বিজ্ঞান ও প্রযুক্তি

দেশের বিদ্যুৎখাতে পা রাখল বিশ্বখ্যাত পাওয়ার ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘ইটন’

বৈশ্বিক বিদ্যুৎ ব্যবস্থাপনা ও শিল্প স্বয়ংক্রিয়করণে পথিকৃৎ প্রতিষ্ঠান ইটন করপোরেশন ঢাকায় আয়োজন করল প্রযুক্তিকেন্দ্রিক ‘কাস্টমার ডে ২০২৫’।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীতে আয়োজিত এ সম্মেলনে অংশ নেয় দেশের বিদ্যুৎ খাতের রেগুলেটর, ইউটিলিটি কোম্পানি এবং ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের শীর্ষস্থানীয় সিদ্ধান্ত প্রণেতারা।

আয়ারল্যান্ডভিত্তিক এ প্রতিষ্ঠান বাংলাদেশের জন্য তিনটি যুগোপযোগী ও উচ্চ কার্যকারিতাসম্পন্ন প্রযুক্তি উন্মোচন করেছে-যা দেশের বিদ্যুৎ খাতের দক্ষতা ও পরিবেশবান্ধব রূপান্তরের গতিকে ত্বরান্বিত করবে। শক্তি সাশ্রয় ও পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের মাধ্যমে বিদ্যুতের গুণগত মান নিশ্চিত করে।

এর ফলে অপচয় কমে, বিল কমে এবং পুরো নেটওয়ার্ক আরও স্থিতিশীল হয়। সাম্প্রতিক এসএফ৬ বিকল্প গ্যাস প্রযুক্তি ব্যবহার করে, যা কার্বন নিঃসরণ হ্রাস করে এবং টেকসই বিদ্যুৎ অবকাঠামো গঠনে সহায়ক। এটি পরিবেশগত ঝুঁকি হ্রাসে একটি বড় পদক্ষেপ।

বিদ্যমান সাবস্টেশনকে ন্যূনতম বিনিয়োগে স্মার্ট সাবস্টেশনে রূপান্তরের সক্ষমতা রাখে এই প্রযুক্তি। ডিস্ট্রিবিউটেড গেটওয়ে, রিমোট টার্মিনাল ইউনিট (RTU) ও অটোমেশন ফ্রেমওয়ার্ক একীভূতভাবে কাজ করে রিয়েলটাইম মনিটরিং, রিমোট কন্ট্রোল ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে।

ইটনের ফিলিপাইন শাখার কান্ট্রি ম্যানেজার প্যাট্রিক জোসেফ উ মুনোজ বলেন, ‘বিদ্যুতের গুণমান মানে শুধু নিরবচ্ছিন্ন সরবরাহ নয়, বরং তা সরাসরি খরচেও প্রভাব ফেলে। আমাদের প্রযুক্তি সলিউশনগুলো বিল কমাবে, অপচয় কমাবে এবং রিনিউএবল এনার্জি ইন্টিগ্রেশনে সহায়তা করবে।’

ইটনের সিঙ্গাপুর, চীন ও ফিলিপাইন অফিস থেকে আগত প্রযুক্তি বিশেষজ্ঞরা ইভেন্টে অংশ নেন। বিপিডিবি, পিজিসিবি, ডিপিডিসি, বিআরইবি সহবিভিন্ন প্রতিষ্ঠান প্রযুক্তি নিয়ে তাদের মতামত ভাগ করে নেন।

এই সম্পর্কিত আরো

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন

সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ

পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি

সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি

মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

কুলাউড়ায় কেটিএফ মেধাবৃত্তি পেল ৭০ শিক্ষার্থী