বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে - জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা
advertisement
বিজ্ঞান ও প্রযুক্তি

ওয়েব ব্রাউজারে কলিং সেবা চালু করছে হোয়াটসঅ্যাপ

জনপ্রিয় যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ ওয়েব মাধ্যমে ভোক্তাদের জন্য ভয়েস ও ভিডিও কলিং সেবা চালু করতে যাচ্ছে। ওয়েব মাধ্যমে বর্তমানে হোয়াটসঅ্যাপে শুধু ম্যাসেজিং অপশন চালু আছে। এর ফলে ম্যাসেঞ্জার, ভাইবার, ইমোর মতো অ্যাপের তুলনায় জনপ্রিয়তায় পিছিয়ে পড়ছে হোয়াটসঅ্যাপ। ফলে তারা ম্যাসেজিং সুযোগের বাইরে কলিং সেবা যুক্ত করছে। এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন। সম্প্রতি হোয়াটসঅ্যাপের বিটা সংস্করণে এই সেবা যুক্ত করার কথা বলা হয়েছে। এ তথ্য প্রচার করেছে ডব্লিউএ বেটাইনফো। এই প্লাটফরমটি হোয়াটসঅ্যাপের পরিবর্তন সম্পর্কে  ট্র্যাক করার জন্য সুপরিচিত। হোয়াটসঅ্যাপে ভয়েস ও ভিডিও কলিং যুক্ত হওয়ার পর ক্রোম, সাফারি ও এজের মতো ব্রাউজার ব্যবহারকারীরা সরাসরি ব্যক্তিগত বা গ্রুপ কল করতে পারবেন।


হোয়াটসঅ্যাপের অ্যাপ ডাউনলোডের জন্য উইন্ডোজ এবং ম্যাকওএস ব্যবহারের প্রয়োজন হবে না। ২০২১ সালে শুধু যুক্তরাষ্ট্রে ডেস্কটপ কলিং ফিচার চালুর পর থেকে ডেস্কটপ ব্যবহারকারীদেকে ম্যাসেজ ও মিডিয়া শেয়ারের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়। কল করা বা কল রিসিভ করতে না পারা ব্যবহারকারীদের জন্য উল্লেখযোগ্য সীমাবদ্ধতা হিসেবে রয়ে গেছে, বিশেষ করে এই সমস্যা তাদের- যারা কাজের সময় বা ভ্রমণের সময় ওয়েবের ওপর নির্ভর করেন। কলিং সেবা চালুর পদক্ষেপ মূল কোম্পানি ‘মেটা’র একটি বৃহৎ পরিবর্তনের অংশ। আপডেটকৃত ওই ফিচার ব্যবহারকারীদেরকে তাদের ব্রাউজারকে মাইক্রোফোন ও ওয়েবক্যামে অ্যাক্সেস দিতে হবে। প্রাথমিক অনুসন্ধান অনুসারে, কুকিজ বা সাইটের ডাটা না সরানো পর্যন্ত প্রদত্ত অনুমতি ব্যবহারকারী যতক্ষণ যুক্ত থাকবেন ততক্ষণ পর্যন্ত অব্যাহত থাকবে। তবে প্রতিবার ভিজিটে হোয়াটসঅ্যাপ অনুমোদন সেটিংস। যদিও এই সুযোগ কবে নাগাদ বাজারে আসতে পারে তার নির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি।

এই সম্পর্কিত আরো

মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড

কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা

মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ

জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার

যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা