মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সাংবাদিকতা পেশার সংজ্ঞা নির্ধারণ করা দরকার: তথ্যমন্ত্রী মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে পুলিশের উন্মুক্ত মতবিনিময় সভা জৈন্তাপুরে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার জসিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন তিন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৪০ বছর বাড়ির উঠোনে শেকলবন্দী শফিকুল, পরিবারের দাবি ঘরে তোলার ‘পরিবেশ’ নেই হাওর ও দুর্গম অঞ্চলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মুখ্যমন্ত্রী বিজয়ের দেওয়া সরকারি চাকরি বাতিল করল মাদ্রাজ হাইকোর্ট শিক্ষা ক্যাডারে বদলিতে ৩ কমিটি করে নীতিমালা জামালগঞ্জে উড়ালসড়কের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক
advertisement
জাতীয়

১৫ ডিসেম্বর থেকে এমআরপি পাসপোর্ট পাবেন প্রবাসীরা

১৫ ডিসেম্বর থেকে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) পাবেন প্রবাসীরা। যাঁরা এরই মধ্যে আবেদন করেছেন, তাঁরা আগামী তিন থেকে চার সপ্তাহের মধ্যে সবাই এই পাসপোর্ট পাবেন।

আজ বুধবার সকালের দিকে আইন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিও বার্তায় এ তথ্য জানান।


উপদেষ্টা বলেন, মঙ্গলবার সংশ্লিষ্ট সবাইকে নিয়ে একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে তিনি এবং পররাষ্ট্র ও স্বরাষ্ট্র উপদেষ্টাসহ পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা ও সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী ১৫ ডিসেম্বর থেকে প্রবাসীরা এমআরপি পাওয়া শুরু করবেন।

আসিফ নজরুল বলেন, যাঁরা আবেদন করেছেন, ১৫ ডিসেম্বর-পরবর্তী তিন থেকে চার সপ্তাহের মধ্যে সবাই পাসপোর্ট পাবেন। প্রথমে সৌদি আরব ও মালয়েশিয়াপ্রবাসীরা পাবেন। পরে যেসব দেশে চাহিদা বেশি, সেগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে এমআরপি দেওয়া হবে। তিন থেকে চার সপ্তাহের মধ্যেই সব সমস্যার সমাধান হবে।

তিনি বলেন, প্রচুর পাসপোর্ট ছাপানো হয়েছে। সরকার যে ব্যবস্থা নিয়েছে, তাতে আগামী দু-তিন বছরে আর কোনো সমস্যা হবে না।


এমআরপি পাসপোর্ট পাওয়ার জটিলতা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এই জটিলতা তৈরি হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে। তৎকালীন মন্ত্রী নিয়মবহির্ভূতভাবে পাসপোর্ট ছাপানোর কাজ তাঁর এক পরিচিত কোম্পানিকে দেওয়ার চেষ্টা করেছিলেন। এ নিয়ে দেড় বছর সময়ক্ষেপণ হয়েছে। সেটি বাতিল করে দ্রুত সবকিছু সমাধান করতে কিছু দেরি হয়েছে। তবে আগামী ১৫ ডিসেম্বর থেকে পাসপোর্ট দেওয়া শুরু হবে। প্রবাসীদের সহযোগিতার জন্য প্রয়োজনে বায়োমেট্রিক নিতে সংশ্লিষ্ট দেশগুলোতে সরকারের টিম যাবে।

এই সম্পর্কিত আরো

সাংবাদিকতা পেশার সংজ্ঞা নির্ধারণ করা দরকার: তথ্যমন্ত্রী

মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে পুলিশের উন্মুক্ত মতবিনিময় সভা

জৈন্তাপুরে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার জসিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

তিন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

৪০ বছর বাড়ির উঠোনে শেকলবন্দী শফিকুল, পরিবারের দাবি ঘরে তোলার ‘পরিবেশ’ নেই

হাওর ও দুর্গম অঞ্চলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুখ্যমন্ত্রী বিজয়ের দেওয়া সরকারি চাকরি বাতিল করল মাদ্রাজ হাইকোর্ট

শিক্ষা ক্যাডারে বদলিতে ৩ কমিটি করে নীতিমালা

জামালগঞ্জে উড়ালসড়কের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক