বুধবার, ১২ আগস্ট ২০২৬
বুধবার, ১২ আগস্ট ২০২৬
শিরোনাম
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির সর্বোচ্চ সাজা চাইল বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদের নিয়োগ বাতিল বিদ্যুৎ-সংকট: সারা দেশে রাত ৮টার মধ্যে শপিং মল, দোকানপাট বন্ধ বিশ্বনাথে মাদক নির্মূলে প্রশাসনকে কঠোর নির্দেশ এমপি তাহসিনা রুশদীরের রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হলেও নাম ঘোষণা কাল ওসমানীনগরে ফুটপাত দখলমুক্ত অভিযানে সাংবাদিকদের ওপর হামলা, থানায় অভিযোগ ছাতক উপজেলা পরিষদে পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এমপি মিলন মেধাবী শিক্ষার্থীদের দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে উঠতে হবে: এমপি এমরান বঙ্গোপসাগরের পলিতে মূল্যবান খনিজ, সম্ভাবনার কেন্দ্রে নিঝুম দ্বীপ তাহমিনার সঙ্গে প্রেমের সম্পর্ক, এরপরই সিলেটে ট্রিপল মার্ডার
advertisement
জাতীয়

পাচার হওয়া অর্থ ফেরাতে কানাডার সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ থেকে কানাডায় পাচার হওয়া বিলিয়ন ডলার অর্থ উদ্ধারে দেশটির সহায়তা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। 


মঙ্গলবার (৪ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।


কানাডীয় হাইকমিশনারকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, শেখ হাসিনার একনায়কতন্ত্রের সহযোগীরা বাংলাদেশ থেকে শত শত বিলিয়ন ডলার পাচার করেছে। এসব অর্থের একটি অংশ কানাডায় পাচার করা হয়েছে, যার মধ্যে টরন্টোর কুখ্যাত ‘বেগম পাড়া’ পাড়ায় সম্পদ কেনাও অন্তর্ভুক্ত।


অজিত সিংয়ের সঙ্গে বৈঠককালে প্রধান উপদেষ্টা এসব অবৈধ সম্পদ শনাক্ত, জব্দ ও পুনরুদ্ধারে সহায়তা চেয়েছেন। তিনি বলেন, ‘তারা আমাদের জনগণের টাকা চুরি করে বেগম পাড়ায় সম্পদ কিনেছে। অর্থ পুনরুদ্ধারে আপনার সাহায্যের প্রয়োজন। এগুলো আমাদের জনগণের টাকা।


এসময় হাইকমিশনার অবৈধ অর্থ পুনরুদ্ধারে কানাডার সমর্থনের আশ্বাস দেন। অজিত সিং জানান, অন্তর্বর্তী সরকার কর্তৃক চিহ্নিতদের পাচার করা অর্থ আটকে রাখার একটি ‘প্রক্রিয়া’ কানাডার রয়েছে।


গণতন্ত্রে উত্তরণের জন্য অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগেও কানাডার সমর্থনের কথা জানান হাইকমিশনার। তিনি বলেন, ‘আপনি যে প্রশংসনীয় কাজ করছেন তা আমরা সমর্থন করি।’


কানাডা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগে আগ্রহী জানিয়ে হাইকমিশনার বলেন, ‘পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার জন্য কানাডার একজন মন্ত্রী শিগগিরই বাংলাদেশ সফর করবেন।’

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে ড. ইউনূসের সাক্ষাতের কথা স্মরণ করে হাইকমিশনার বলেন, ঢাকার আরও কানাডিয়ান বিনিয়োগ প্রয়োজন।

‘বাংলাদেশ ব্যবসার জন্য প্রস্তুত। আমরা আপনার দেশের সাথে বাণিজ্য সম্প্রসারণ করতে চাই, এবং আমরা চাই কানাডিয়ান কোম্পানিগুলি তাদের কারখানা বাংলাদেশে স্থানান্তর করুক,’ বলেন অজিত সিং।

এসময় প্রধান উপদেষ্টা বলেন, অনেক বাংলাদেশি এখন কানাডায় বসবাস ও পড়াশোনা করেন। অটোয়ার উচিত ঢাকায় তাদের ভিসা অফিস স্থাপনের পদক্ষেপ নেওয়া। 

বৈঠকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক প্রধান সমন্বয়কারী এবং সিনিয়র সচিব লামিয়া মোর্শেদও উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির সর্বোচ্চ সাজা চাইল

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদের নিয়োগ বাতিল

বিদ্যুৎ-সংকট: সারা দেশে রাত ৮টার মধ্যে শপিং মল, দোকানপাট বন্ধ

বিশ্বনাথে মাদক নির্মূলে প্রশাসনকে কঠোর নির্দেশ এমপি তাহসিনা রুশদীরের

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হলেও নাম ঘোষণা কাল

ওসমানীনগরে ফুটপাত দখলমুক্ত অভিযানে সাংবাদিকদের ওপর হামলা, থানায় অভিযোগ

ছাতক উপজেলা পরিষদে পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এমপি মিলন

মেধাবী শিক্ষার্থীদের দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে উঠতে হবে: এমপি এমরান

বঙ্গোপসাগরের পলিতে মূল্যবান খনিজ, সম্ভাবনার কেন্দ্রে নিঝুম দ্বীপ

তাহমিনার সঙ্গে প্রেমের সম্পর্ক, এরপরই সিলেটে ট্রিপল মার্ডার