বুধবার, ১২ আগস্ট ২০২৬
বুধবার, ১২ আগস্ট ২০২৬
শিরোনাম
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির সর্বোচ্চ সাজা চাইল বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদের নিয়োগ বাতিল বিদ্যুৎ-সংকট: সারা দেশে রাত ৮টার মধ্যে শপিং মল, দোকানপাট বন্ধ বিশ্বনাথে মাদক নির্মূলে প্রশাসনকে কঠোর নির্দেশ এমপি তাহসিনা রুশদীরের রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হলেও নাম ঘোষণা কাল ওসমানীনগরে ফুটপাত দখলমুক্ত অভিযানে সাংবাদিকদের ওপর হামলা, থানায় অভিযোগ ছাতক উপজেলা পরিষদে পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এমপি মিলন মেধাবী শিক্ষার্থীদের দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে উঠতে হবে: এমপি এমরান বঙ্গোপসাগরের পলিতে মূল্যবান খনিজ, সম্ভাবনার কেন্দ্রে নিঝুম দ্বীপ তাহমিনার সঙ্গে প্রেমের সম্পর্ক, এরপরই সিলেটে ট্রিপল মার্ডার
advertisement
জাতীয়

নতুন ভোটার ৪৯ লাখ, বাদ যাচ্ছে ১৫ লাখ মৃতের তথ্য

ভোটার তালিকা হালনাগাদে বাদ পড়া ও ২০২৬ সালের ১ জানুয়ারিতে যোগ্য হবেন এমন নতুন ভোটার মিলিয়ে ৪৯ লাখের মতো নাগরিকের তথ্য সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি বিদ্যমান ভোটার তালিকা থেকে বাদ যাবেন এমন ১৫ লাখের বেশি মৃত ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে। আজ মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

সোমবার হালনাগাদের তথ্য সংগ্রহের শেষ দিন ছিল। ইসি সচিব সারা দেশের তথ্য তুলে ধরে বলেন, সোমবার পর্যন্ত বাদ পড়াদের (অতীতে যারা ভোটার হতে পারেননি) মধ্যে ভোটার বৃদ্ধির হার ২ দশমিক ৪৪ শতাংশ ও নতুন ভোটার (যারা আগামী বছর ১ জানুয়ারি আঠারো বছর বা ভোটারযোগ্য হবেন) বৃদ্ধির হার ১ দশমিক ৪৫ শতাংশ। মোট ভোটার বৃদ্ধির হার ৩ দশমিক ৯ শতাংশ।


তিনি আরও বলেন, বিদ্যমান তালিকা থেকে মৃত ভোটার বাদ পড়েছেন ১৫ লাখ ২৩ হাজার, এর হার ১ দশমিক ৭৭ শতাংশ। যা সবশেষ ২০২২ সালের চেয়ে কম।

২০ জানুয়ারি বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের জন্য তথ্য সংগ্রহের কাজ শুরু করে নির্বাচন কমিশন। গতকাল সোমবার তথ্য সংগ্রহ শেষ হয়। এবারের ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে ৪৯ লাখের বেশি যুক্ত হলেও লক্ষ্য ছিল ৬১ লাখের কিছু বেশি।

৫ ফেব্রুয়ারি শুরু হবে ছবি তোলা, আঙুলে ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি নেওয়ার কাজ, যা চলবে ১১ এপ্রিল পর্যন্ত।

এই সম্পর্কিত আরো

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির সর্বোচ্চ সাজা চাইল

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদের নিয়োগ বাতিল

বিদ্যুৎ-সংকট: সারা দেশে রাত ৮টার মধ্যে শপিং মল, দোকানপাট বন্ধ

বিশ্বনাথে মাদক নির্মূলে প্রশাসনকে কঠোর নির্দেশ এমপি তাহসিনা রুশদীরের

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হলেও নাম ঘোষণা কাল

ওসমানীনগরে ফুটপাত দখলমুক্ত অভিযানে সাংবাদিকদের ওপর হামলা, থানায় অভিযোগ

ছাতক উপজেলা পরিষদে পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এমপি মিলন

মেধাবী শিক্ষার্থীদের দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে উঠতে হবে: এমপি এমরান

বঙ্গোপসাগরের পলিতে মূল্যবান খনিজ, সম্ভাবনার কেন্দ্রে নিঝুম দ্বীপ

তাহমিনার সঙ্গে প্রেমের সম্পর্ক, এরপরই সিলেটে ট্রিপল মার্ডার