রবিবার, ০২ আগস্ট ২০২৬
রবিবার, ০২ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেটে ছাত্রলীগের ঝটিকা মিছিল, জায়গা মেলাতে পারছে না পুলিশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সিলেট জেলা ও মহানগর কমিটির অনুমোদন শাস্তিমূলক বদলি হয়ে এসেও বিতর্ক: শাল্লায় টাকার বিনিময়ে আসামি মুক্ত! সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে ছাড় নয়: জুবায়ের জৈন্তাপুরে মন্দিরের জমি দখল ও পূজারীকে হুমকির অভিযোগ জুলাই হত্যা মামলা অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে এক মাসের মধ্যে সিলেট-জাফলং রেলপথ প্রকল্পে দৃশ্যমান অগ্রগতি: মন্ত্রী আরিফুল আন্ডারওয়্যারে কোটি টাকার ক্যাপসুলসদৃশ স্বর্ণ, শাহ আমানতে ভারতীয় যাত্রী আটক গুণীজনদের সম্মান দিলে সমাজ উপকৃত হয়: এমপি এমরান চৌধুরী বন্ধ্যাত্ব চিকিৎসায় নতুন অর্জন ডা. হিমাংশুর
advertisement
জাতীয়

এবার থানা ঘেরাও কর্মসূচি সাত কলেজের শিক্ষার্থীদের

ঢাকা কলেজের ছাত্র মোহাম্মদ রাকিবের ওপর হামলার অভিযোগে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পদত্যাগের দাবি জানিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। দাবি আদায়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন তারা। এসময়ের মধ্যে দাবি না মানা হলে থানা ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে গণমাধ্যমকে এ কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা কলেজের শিক্ষার্থী মো. মুঈনুল ইসলাম।

তিনি বলেন, ঢাবির সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাচ্ছি। কিন্তু আমাদের পাঁচটি দাবি এখনো রয়েছে এগুলো দ্রুত মানতে হবে। মোহাম্মদ রাকিবকে নির্মমভাবে মারা হয়েছে। এ হামলার পেছনে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন উদ্দীন ছাড়াও অনেকে জড়িত রয়েছেন। তাকে ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগ না করলে নিউমার্কেট থানা ঘেরাও করবে সাত কলেজের শিক্ষার্থীরা।

মুঈনুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজ শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে নিয়ে আসার দায়ভার প্রো-ভোসি মামুন আহমেদকে নিতে হবে এবং ২৪ ঘন্টার মধ্যে তাকে পদত্যাগ করতে হবে। দাবি না মানলে অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস ঢাকা কলেজের সামনে দিয়ে চলতে দেওয়া হবে না।

এর আগে, রোববার (২৬ জানুয়ারি) রোববার সন্ধ্যায় পাঁচ দফা দাবি নিয়ে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাবির প্রো-ভিসি মামুন আহমেদের সঙ্গে আলোচনা করতে গেলে তিনি ‘দুর্ব্যবহার’ করেছেন বলে অভিযোগ করেন আন্দোলনকারী সাত কলেজের শিক্ষাথীরা। ওই ঘটনায় গতকাল (রোববার) সন্ধ্যায় রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন তারা। সেখান থেকে রাত সাড়ে ১০টার দিকে মিছিল নিয়ে ঢাবির সহ-উপাচার্যের বাসভবনের দিকে রওনা দিয়ে নীলক্ষেত মোড়ে পৌঁছালে ঢাবি শিক্ষার্থীদের মুখোমুখি হয়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে দু’পক্ষের উত্তেজনা। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া, যা এক পর্যায়ে রূপ নেয় সংঘর্ষে। পরে সংকট সমাধানে ভিসি অফিসের মিটিংরুমে সোমবার (২৭ জানুয়ারি) বৈঠকে বসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসিসহ ঢাবির অধিভুক্ত সাত কলেজের অধ্যক্ষরা। সেখানে সাত কলেজকে ঢাবি অধিভুক্তি থেকে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। 

এই সম্পর্কিত আরো

সিলেটে ছাত্রলীগের ঝটিকা মিছিল, জায়গা মেলাতে পারছে না পুলিশ

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সিলেট জেলা ও মহানগর কমিটির অনুমোদন

শাস্তিমূলক বদলি হয়ে এসেও বিতর্ক: শাল্লায় টাকার বিনিময়ে আসামি মুক্ত!

সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে ছাড় নয়: জুবায়ের

জৈন্তাপুরে মন্দিরের জমি দখল ও পূজারীকে হুমকির অভিযোগ

জুলাই হত্যা মামলা অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

এক মাসের মধ্যে সিলেট-জাফলং রেলপথ প্রকল্পে দৃশ্যমান অগ্রগতি: মন্ত্রী আরিফুল

আন্ডারওয়্যারে কোটি টাকার ক্যাপসুলসদৃশ স্বর্ণ, শাহ আমানতে ভারতীয় যাত্রী আটক

গুণীজনদের সম্মান দিলে সমাজ উপকৃত হয়: এমপি এমরান চৌধুরী

বন্ধ্যাত্ব চিকিৎসায় নতুন অর্জন ডা. হিমাংশুর