শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
জাতীয়

দ্রুততম সময়ে নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাই: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে ভোট দিয়ে নির্বাচিত করেছেন উল্লেখ করে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে দেশবাসীর প্রতি দেওয়া নির্বাচনি প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে নবনিযুক্ত মন্ত্রীকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনা করতে কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা কামনা করেন এবং সম্মিলিতভাবে দেশের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দপ্তর সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো