মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
যেকোনো হাইকমিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ জ্বালানি আমদানিতে পুরনো বলয়ের প্রভাব, সিঙ্গাপুরের বৈঠক ঘিরে প্রশ্ন সেন্ট মার্টিনের সৌন্দর্য টানে, যাত্রাপথের দুর্ভোগ ফেরায় মাঠে গড়াচ্ছে ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’ স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী ধর্মপাশায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সাবেক এমপি রতন-রোকনসহ ৩৩ জনের নামে মামলা কমলগঞ্জের মাগুরছড়ায় খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ কমলগঞ্জে উদযাপিত হলো মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা বিশ্বনাথে দোকানের তালা ভেঙে ২৪ লাখ টাকার মালামাল চুরি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধন
advertisement
জাতীয়

যেকোনো হাইকমিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ

দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, সংবিধানে মানবতাবিরোধী অপরাধীদের পাসপোর্ট দেওয়ার আইন নেই।

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথাগুলো বলেন শামা ওবায়েদ।

শেখ হাসিনাসহ পলাতক আসামিরা দেশে এলে গ্রেপ্তার করা হবে জানিয়ে শামা ওবায়েদ বলেন, ‘তাদের ইমিডিয়েটলি অ্যারেস্ট (তাৎক্ষণিক গ্রেপ্তার) করা হবে। তাদের জেলে যেতে হবে, কেন্দ্রীয় কারাগারে যেতে হবে। এর কোনো ব্যত্যয় ঘটবে না। এখানে প্লেন পাঠানোর, হেলিকপ্টার পাঠানোর, বাস পাঠানোর, গাড়ি পাঠানোর, রিকশা পাঠানোর কোনো কথাই কারও সঙ্গে বাংলাদেশ সরকারের হয় নাই। ক্লিয়ার?’

শেখ হাসিনার পাসপোর্টের বিষয়ে শামা ওবায়েদ বলেন, ‘বাহাত্তরের সংবিধানে পরিষ্কারভাবে বলা আছে, যদি কোনো ব্যক্তি ক্রাইম অ্যাগেইনস্ট হিউম্যানিটির আওতায় সাজাপ্রাপ্ত হয়ে থাকে, বাংলাদেশ গভর্নমেন্ট ইজ নট কম্পেলড টু গিভ হার অ্যানি পাসপোর্ট, অ্যানি এনআইডি, এনিথিং। এটার ব্যত্যয় তো ঘটবে না।’


বিদেশে প্রতিটি মিশন বাংলাদেশের ভূখণ্ড হিসেবে বিবেচিত জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের ৮৪টি মিশনের যেকোনো জায়গায়, ইটস কনসিডারড অ্যাজ বাংলাদেশ টেরিটরি। যেখানেই যাবে সেখানেই তাদের অ্যারেস্ট করা হবে।’

শেখ হাসিনা দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে গেলে তাকে গ্রেপ্তার করার মতো সক্ষমতা আছে কি না, তা জানতে চাইলে শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘উনি কোথায় আছে, সেটাই তো মানুষ জানে না। এটা তো কেউ জানে না। ওনার চেহারা আপনারা দেখছেন নাকি? আপনারা তো সাংবাদিকতা করছেন। উনি যখন থেকে পলায়ন করেছেন, তার পর থেকে এখন পর্যন্ত ওনার চেহারা কি আপনারা দেখেছেন? আমরা দেখি নাই। এখন উনি কোথায় যাবেন না যাবেন, ইটস ইমম্যাটেরিয়াল।’

ভারত সরকারের সঙ্গে অপরাধীদের ফিরিয়ে আনার বিষয়ে কূটনৈতিক যোগাযোগ আছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘হাদির (ওসমান হাদী) হত্যাকারী এবং জুলাই-আগস্টে যারা খুন-গুম করেছে, রক্ত ঝরিয়েছে, যারা খুনের অর্ডার দিয়েছে, তাদের বিরুদ্ধে সাজাপ্রাপ্তরা, যারা ভারতসহ বিভিন্ন দেশে লুকিয়ে আছে, তাদের সবাইকে এই এক্সট্রাডিশন ট্রিটির (বন্দী প্রত্যাবর্তন চুক্তি) আওতায় ফেরত আনা হবে।’

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টিকে রাজনৈতিক স্টান্টবাজি উল্লেখ করে শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘১৬ ডিসেম্বর, ১৭ ডিসেম্বর ভাই আসুক না, এলে অ্যারেস্ট হয়ে জেলে যাবে। এই পলিটিক্যাল স্টান্টের কোনো মানে হয় না। এই যে সারা বাংলাদেশে একটা তাণ্ডব তৈরি করার চেষ্টা করছে ওনার নেতা–কর্মীরা; উনি তো বিপদে নেতা–কর্মীদের ফেলে পালিয়ে গেছেন। খামাখা এখন যারা আওয়ামী লীগ, সাধারণ আওয়ামী লীগ, যারা কর্মী আছে, নেতা আছে, তাদের বিপদে ফেলার একটা পাঁয়তারা শুরু করেছে।’

শেখ হাসিনার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান পরিষ্কার জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘উনি (শেখ হাসিনা) আসবেন, এলে অ্যারেস্ট হয়ে জেলে যাবেন। ল উইল টেক ইটস কোর্স। বাকিটা আমি আবারও বলছি, আইন মন্ত্রণালয় এটা দেখছে এবং লিগ্যাল যে প্রসেসগুলো আছে, সেটা ওনারা বলবেন।’

শেখ হাসিনার মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স আগামী ১৬ ডিসেম্বর তার দেশে ফেরার খবর দিয়েছে। সম্প্রতি শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে মেইল করেছিল যুক্তরাজ্যভিত্তিক আইনি প্রতিষ্ঠান মেট্রিক্স। প্রতিষ্ঠানটি এর মধ্যে মেইলের জবাব চেয়ে পুনরায় মেইল করেছে।

মেট্রিক্সের মেইলের জবাব বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেওয়া হবে কি না, তা জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বহু অভিযোগ আছে। অন্য যেকোনো আসামি যারা বিদেশে পালিয়ে থাকেন, তাদের ব্যাপারে বাংলাদেশের সরকারের বা বাংলাদেশের আইন অনুযায়ী যা অবস্থান, শেখ হাসিনার ব্যাপারেও একই অবস্থান।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনের সমালোচনা করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘কে কোথায় থেকে, লুকিয়ে থেকে, কোথায় কী বলছে, সেটা নিয়ে আলোচনা করা...। এই যে আপনারা বিশাল টিম এসেছেন, আমাদের মিডিয়ার সময় নষ্ট, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সময় নষ্ট, সরকারের সময় নষ্ট, আমাদের সব সময় নষ্ট হচ্ছে এ ব্যাপারে আলোচনা করে।’

তিনি আরও বলেন, ‘আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমরা এর আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও আপনারা যখন প্রশ্ন করবেন, একই উত্তর দিব যে আপনি এই একজন আসামিকে এবং আরও যারা আসামি আছে দণ্ডপ্রাপ্ত, তাদের আসামি হিসেবেই বিবেচনা করা হবে।’

▐ এই সম্পর্কিত আরো

যেকোনো হাইকমিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ

জ্বালানি আমদানিতে পুরনো বলয়ের প্রভাব, সিঙ্গাপুরের বৈঠক ঘিরে প্রশ্ন

সেন্ট মার্টিনের সৌন্দর্য টানে, যাত্রাপথের দুর্ভোগ ফেরায়

মাঠে গড়াচ্ছে ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’

স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী

ধর্মপাশায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সাবেক এমপি রতন-রোকনসহ ৩৩ জনের নামে মামলা

কমলগঞ্জের মাগুরছড়ায় খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে উদযাপিত হলো মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা

বিশ্বনাথে দোকানের তালা ভেঙে ২৪ লাখ টাকার মালামাল চুরি

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধন