রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি কুলাউড়ায় কেটিএফ মেধাবৃত্তি পেল ৭০ শিক্ষার্থী
advertisement
প্রবাস

যুক্তরাজ্যে প্রথম বাংলাদেশি মহিলা লর্ড মেয়র বিশ্বনাথের শিরিন

যুক্তরাজ্যে প্রথম বাংলাদেশি মহিলা লর্ড মেয়র নির্বাচিত হয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার মেয়ে কাউন্সিলর শিরিন আক্তার। চেস্টার সিটির লর্ড মেয়র হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন তিনি। শিরিন আক্তারের এই সাফল্যে যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটিতে বইছে আনন্দের বন্যা। একইসঙ্গে সিলেট ও বিশ্বনাথেও আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।

বিশ্বনাথ উপজেলার উত্তর ধর্মদা গ্রামের মেয়ে শিরিন আক্তার যুক্তরাজ্য প্রবাসী শাহ হুশিয়ার আলী ও পারভীন বেগম দম্পতির সন্তান। সাত ভাই-বোনের মধ্যে তিনি তৃতীয়। শিরিন আক্তার জন্মগ্রহণ করেন যুক্তরাজ্যের ওল্ডহাম শহরে। শিশু বয়সে দুই বছর পড়াশোনা করেন বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এরপর যুক্তরাজ্যের ওল্ডহাম শহরে ফিরে পড়াশোনা চালিয়ে যান এবং সেখানেই মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

পড়াশোনা শেষে চেস্টার সিটির বাসিন্দা ও ব্যবসায়ী সুন্দর আলী রাজের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন শিরিন আক্তার। বর্তমানে এক ছেলে ও এক মেয়ের মা তিনি। সংসার পরিচালনার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে গড়ে তোলেন নিজের পরিচিতি।

২০২৩ সালে লেবার পার্টির প্রার্থী হিসেবে চেস্টার সিটির ‘আপটন’ ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়ে শিরিন আক্তার ইতিহাস সৃষ্টি করেন। এরপর ২০২৪ সালে ডেপুটি লর্ড মেয়র নির্বাচিত হন এবং সর্বশেষ ২০২৫ সালের ২০ মে লর্ড মেয়র নির্বাচিত হয়ে যুক্তরাজ্যের প্রথম বাংলাদেশি মহিলা লর্ড মেয়র হওয়ার গৌরব অর্জন করেন। শিরিন আক্তারের এই অর্জনকে বাংলাদেশি কমিউনিটির জন্য অনুপ্রেরণা হিসেবে দেখছেন অনেকে। 

ওল্ডহাম মেট্রোপলিটন বরো কাউন্সিলের প্রথম বাংলাদেশি মেয়র আব্দুল জব্বার বলেন, শিরিন আক্তার গোটা যুক্তরাজ্যে প্রথম বাংলাদেশি মহিলা লর্ড মেয়র এবং চেস্টার সিটির প্রথম মুসলিম লর্ড মেয়র। তার এই সাফল্য দেখে ব্রিটিশ বাংলাদেশি তরুণ-তরুণীরা যুক্তরাজ্যের রাজনীতিতে আসতে আরও বেশি অনুপ্রাণিত হবে।

এই সম্পর্কিত আরো

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন

সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ

পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি

সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি

মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

কুলাউড়ায় কেটিএফ মেধাবৃত্তি পেল ৭০ শিক্ষার্থী