বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ঢাকায় ১ হাজার শয্যার আন্তর্জাতিক হাসপাতাল, শুরু হয়েছে শেয়ার বুকিং মেলা বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলায় আহত ছাত্রদল নেতা বকুল, ছাত্রদলের বিক্ষোভ মিছিল হতাশায় ভুগছেন? কোরআনের এই ১০ আয়াত নিয়ে একটু ভাবুন ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন, শ্রীমঙ্গলে দুইজনের কারাদণ্ড রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় সিলেটে রেলের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে দুই আরএনবি সদস্য আটক চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে বাংলাদেশিসহ আটক ৩২৫ নারী ও বৃদ্ধ দম্পতিকে প্রাণনাশের হুমকি, চুনারুঘাটে গ্রেপ্তার ৩ সিলেটে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার
advertisement
প্রবাস

সিডনির ক্যামডেনের নেতৃত্বে বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা

অস্ট্রেলিয়ার সিডনির স্থানীয় রাজনীতিতে নতুন মাইলফলক গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান। ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়ে অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে বাংলাদেশি নারীদের রাজনৈতিক প্রতিনিধিত্বে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

মঙ্গলবার রাতে ক্যামডেন কাউন্সিলের সাধারণ সভায় সহকর্মী কাউন্সিলরদের ভোটে এলিজা রহমান ডেপুটি মেয়র নির্বাচিত হন। একই সভায় মেয়র নির্বাচিত হন ভিন্স ফেরেরি।

এলিজা রহমানের রাজনৈতিক উত্থানও বেশ দ্রুত। ২০২৪ সালের নিউ সাউথ ওয়েলস স্থানীয় সরকার নির্বাচনে অস্ট্রেলিয়ান লেবার পার্টির প্রার্থী হিসেবে ক্যামডেনের নর্থ ওয়ার্ড থেকে প্রথমবার কাউন্সিলর নির্বাচিত হন তিনি। মাত্র দুই বছরের ব্যবধানে সাধারণ কাউন্সিলর থেকে উঠে এসে কাউন্সিলের গুরুত্বপূর্ণ নেতৃত্বের পদে জায়গা করে নিলেন বাংলাদেশি বংশোদ্ভূত এই নারী।

তার এই অর্জনে সিডনির বাংলাদেশি কমিউনিটিতে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা তাকে অভিনন্দন জানাচ্ছেন এবং তার সাফল্যকে কমিউনিটির জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করছেন।

সংশ্লিষ্টদের মতে, এলিজা রহমানের এই অগ্রযাত্রা শুধু তার ব্যক্তিগত রাজনৈতিক সাফল্য নয়; অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতি ও জনসেবায় বাংলাদেশি বংশোদ্ভূতদের ক্রমবর্ধমান অংশগ্রহণেরও একটি দৃশ্যমান উদাহরণ। বিশেষ করে নতুন প্রজন্মের বাংলাদেশি-অস্ট্রেলিয়ান নারীদের নেতৃত্বে আসার ক্ষেত্রে তার পথচলা অনুপ্রেরণা তৈরি করতে পারে।

নতুন দায়িত্ব গ্রহণের পর ক্যামডেনের সব শ্রেণি-পেশা ও বিভিন্ন সাংস্কৃতিক পটভূমির মানুষের কথা শুনে আরও অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ ও বসবাসযোগ্য কমিউনিটি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন এলিজা রহমান।

দুই বছর আগে ভোটারদের রায়ে কাউন্সিলে প্রবেশ, এবার সহকর্মীদের ভোটে ডেপুটি মেয়র—সিডনির স্থানীয় রাজনীতিতে এলিজা রহমানের দ্রুত উত্থান এখন প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন এক গর্বের গল্প।

এই সম্পর্কিত আরো

ঢাকায় ১ হাজার শয্যার আন্তর্জাতিক হাসপাতাল, শুরু হয়েছে শেয়ার বুকিং মেলা

বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলায় আহত ছাত্রদল নেতা বকুল, ছাত্রদলের বিক্ষোভ মিছিল

হতাশায় ভুগছেন? কোরআনের এই ১০ আয়াত নিয়ে একটু ভাবুন

ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন, শ্রীমঙ্গলে দুইজনের কারাদণ্ড

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

সিলেটে রেলের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে দুই আরএনবি সদস্য আটক

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে বাংলাদেশিসহ আটক ৩২৫

নারী ও বৃদ্ধ দম্পতিকে প্রাণনাশের হুমকি, চুনারুঘাটে গ্রেপ্তার ৩

সিলেটে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার