শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ডেম্বেলের ইতিহাস গড়া হ্যাটট্রিকে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট মিরবক্সটুলায় বাণিজ্যিক ভবনে আগুন মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী দুই থেকে আড়াই বছরের মধ্যে সিলেট-ঢাকা মহাসড়ককের কাজ শেষ হবে: বাণিজ্যমন্ত্রী জৈন্তাপুরে শ্রম মন্ত্রীর ব্যস্ত কর্মসূচি, অনুদান ও কৃষি উপকরণ বিতরণ গোলাপগঞ্জে পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতা আটক এতিম শিক্ষার্থীদের খাদ্য সহায়তায় ২ মেট্রিক টন চাল বরাদ্দ এমপি মিলনের সিডনিতে সরব বেনজীর ইস্যু: অপকর্ম আড়ালের অপপ্রচার অভিযোগ নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে সুনামগঞ্জে আন্তর্জাতিক দিবস পালিত
advertisement
প্রবাস

সিডনিতে সরব বেনজীর ইস্যু: অপকর্ম আড়ালের অপপ্রচার অভিযোগ

বাংলাদেশের দূনীতিবাজ সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এর সিডনি একটি বৈঠকের ছবি ও তার সহযোগীদের কাযক্রম নিয়ে  সম্প্রতি গনমাধ্যমে প্রকাশিত  সংবাদ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্ট, ছবি ও মন্তব্যকে কেন্দ্র করে অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটিতে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পুরোনো ছবি, ব্যক্তিগত সম্পর্ক ও রাজনৈতিক পরিচয় নিয়ে নানা দাবি, পাল্টা দাবি এবং ব্যাখ্যা সামনে আসছে।

প্রকাশিত প্রতিবেদনের পর অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রকাশিত প্রতিবেদনে বেনজীর আহমেদকে ঘিরে সিডনির একটি বৈঠক ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন তথ্য তুলে ধরার পর,বেনজীরবিরোধী পোস্টকারী পরিবেশবাদী লেখিকা ড. নার্গিস বানুকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি পোস্ট, মন্তব্য ও অপপ্রচার শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এই প্রসঙ্গে পরিবেশবাদী লেখিকা ড. নার্গিস বানু দাবি করছেন,গনমাধ্যমে  সংবাদ প্রকাশের বিষয়টি তাঁর জানা ছিল না। প্রকাশের পর তিনি তা জানতে পেরেছেন। তবে সংবাদ প্রকাশের পর থেকেই তাঁকে লক্ষ্য করে পরিকল্পিত অপপ্রচার শুরু হয়েছে।

অভিযোগে জানা গেছে,সিডনিতে অবস্থানরত বেনজীরের দুর্নীতির সহযোগীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের জের ধরেই চিহ্নিত দুষ্কৃতিকারীরা,যারা অস্ট্রেলিয়া ও বাংলাদেশে ব্যবসার নাম করে এতদিন আওয়ামী লীগ সরকারের সঙ্গে লিয়াজোঁ করে নানা অপকর্মে লিপ্ত ছিল, সেই একই কুচক্রী মহল এখন মাথাচাড়া দিয়ে উঠে তাদের মানি লন্ডারিংয়ের ব্যবসাসহ অপরাধমূলক কার্যক্রম অব্যাহত রাখতে বর্তমান সরকার ও বিএনপির শীর্ষ নেতাদের পা চাটতে দ্বিধা করছে না। তারাই তাদের অপরাধ অাড়াল করতে ভাল মানুষের বিরুদ্ধে মনগড়া প্রচারণা চালিয়ে যাচ্ছে।

এ প্রসঙ্গে  পরিবেশবাদী লেখিকা ড. নার্গিস বানু দাবি করেছেন, বেনজীর আহমেদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর করা পোস্ট এবং তা নিয়ে সংবাদ প্রকাশের পর তাঁকে লক্ষ্য করে পরিকল্পিত অপপ্রচার শুরু হয়েছে।

এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে ড. নার্গিস বানু বলেন, দুবাইয়ে বেনজীর আহমেদকে গ্রেপ্তারের পর বেনজীরের সহযোগীদের বিরুদ্ধে তাঁর দেওয়া পোস্টকে ঘিরে কালের কণ্ঠে সংবাদ প্রকাশের পর তাঁকে উদ্দেশ্য করে অস্ট্রেলিয়ায় বসবাসরত বেনজীর আহমেদের সহযোগী বলে যাঁদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অভিযোগ উঠেছে, তাঁরা তাঁকে ঘিরে অপপ্রচার শুরু করেছে। তিনি বলেন,দুটো কারণে ওরা আমার পেছনে লেগেছে।

প্রথমত, সিডনিতে বসবাসরত বেনজীর আহমেদের সঙ্গে সংশ্লিষ্ট অপকর্মের সহযোগী কিছু ব্যক্তি,যারা অনেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং ব্যবসার আড়ালে প্রবাসে হুন্ডি ও অর্থপাচারের সঙ্গে জড়িত।আরেকটি গ্রুপ হলো জামায়াতের যারা অস্ট্রেলিয়ায় এখনও গুপ্ত হিসাবে পরিচিত। তারা জিয়া পরিবারের ওপর আমার ভালোবাসাটা সহ্য করতে পারছে না। তাছাড়া কিছু সুবিধাবাদী ব্যক্তি,যারা বিভিন্ন কারণে আমাকে লক্ষ্যবস্তু বানিয়েছে।

তিনি আরও জানান, সিডনিতে বেনজীরের অপকর্মের সহযোগীদের মুখোশ উন্মোচনে সাধারণ প্রবাসীরা যখন সোচ্চার,তখন প্রবাসীদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত মন্তব্য ঘিরে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর বেনজীরের সহযোগীরা নিজেদের অপরাধ আড়াল করতে তাঁকে আক্রমণ করে আওয়ামী লীগ বানানোর চেষ্টা করছে। অথচ আওয়ামী লীগ সরকারের আমলে তাঁকে সাংবাদিক হিসেবে প্রেস পাস দেওয়া হয়নি। তাঁর বিরুদ্ধে ডিজিএফআইয়ের কাছেও রিপোর্ট করা হয়েছিল।

নিজের একটি বহুল আলোচিত ছবি প্রসঙ্গে তিনি বলেন, যে ছবিগুলো প্রচার করা হচ্ছে, সেগুলো ‘গ্লোবাল সামিট অব উইমেন’ অনুষ্ঠানের। আমি সেখানে একজন সাংবাদিক হিসেবে আমন্ত্রণ পেয়েছিলাম। এটি যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বেসরকারি সংস্থার আয়োজন ছিল। আমি সেখানে গিয়েছিলাম ওই সংস্থার প্রেসিডেন্টের সাক্ষাৎকার নিতে এবং সেই সাক্ষাৎকার নিয়েছিলাম। এটি দুই দিনব্যাপী একটি অনুষ্ঠান ছিল। আমি পরদিন গণমাধ্যমবিষয়ক সেমিনারেও অংশ নিয়েছিলাম। সেখানে অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গেও আমার ছবি তোলা হয়েছিল। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে শুধু একটি ছবি প্রচার করে ভিন্ন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হচ্ছে ওই কুচক্রী মহলের সদস্যরা।

তিনি বলেন,সিডনিতে বসবাসরত কিছু দুষ্ট প্রকৃতির মানুষ রয়েছে। ওদের বিপক্ষে গেলেই যেকাউকে আওয়ামী লীগ বানায়,আবার নিজেদের স্বার্থে তারাই যেকাউকে বিএনপিও বানায়।
অন্যদিকে,সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, বেনজীর আহমেদকে ঘিরে অতীতে সিডনিতে অনুষ্ঠিত একটি বৈঠকে উপস্থিত কয়েকজন প্রবাসীকে নিয়ে নানা প্রশ্ন রয়েছে। আবার পাল্টা পোস্টে বলা হচ্ছে, কোনো সামাজিক বা পেশাগত অনুষ্ঠানে উপস্থিত থাকার অর্থ রাজনৈতিক সমর্থন নয় এবং একটি স্থিরচিত্র দিয়ে কারও রাজনৈতিক অবস্থান নির্ধারণ করা যায় না।

সাম্প্রতিক একটি পোস্টে একজন প্রবাসী দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ছবি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। তাঁর বক্তব্য, একটি ছবিতে সাবেক আইজিপি বেনজীর আহমেদের সঙ্গে কয়েকজন প্রবাসী বাংলাদেশিকে দেখা গেলেও, সেটি থেকে কারও রাজনৈতিক পরিচয় বা ভূমিকা সম্পর্কে নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায় না।

একই পোস্টে তিনি আরও দাবি করেন, অপর একটি ছবিতে একজন পরিবেশবিদ, সাংবাদিক ও প্রবাসী ব্যক্তিত্বকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে দেখা যাওয়ায় তাঁকে নিয়ে সমালোচনা করা হচ্ছে। তবে তাঁর মতে, একজন সাংবাদিক হিসেবে কোনো রাষ্ট্রীয় বা জনসমাগমের অনুষ্ঠানে উপস্থিত থাকা বা ছবি তোলা স্বয়ংক্রিয়ভাবে রাজনৈতিক সমর্থনের প্রমাণ নয়। পোস্টে আরও দাবি করা হয়, শেখ হাসিনার অস্ট্রেলিয়া সফরের সময় সিডনিতে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছিলেন এবং পোস্টদাতা নিজেও সেখানে উপস্থিত ছিলেন।

কমিউনিটি নেতা আবিদুর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো ছবি ব্যবহার করে বিভিন্ন ব্যাখ্যা দেওয়া হচ্ছে, যা বিভ্রান্তিরও জন্ম দিচ্ছে। তাঁর মতে, দুনীতিবাজদের মুখোশ উন্মোচনে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের সংশ্লিষ্ট কতৃপক্ষের সুষ্ঠু তদন্তসহ সুনজর দেয়া দরকার। 

জালালাবাদ অ্যাসোসিয়েশনের সদস্য শিপন আহমদ বলেন, বেনজীর আহমেদকে ঘিরে যেসব অভিযোগ প্রকাশ্যে এসেছে, সেগুলো এখন দেশ-বিদেশে আলোচনার বিষয়। সিডনিতে একটি মহল রয়েছে যারা বেনজির ইসুতে সব সময় বিতর্কিত। তারা  এখন নিজেদের অপকর্ম ডাকতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তি আক্রমণ ও কুৎসা রটনার প্রবণতা সৃষ্টি করে প্রবাসীদের মধ্যে নানা ভাবে বিভাজন সৃষ্টির পায়তারায় মেতেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে এসবের সূরাহ হওয়া এখন সময়ের দাবি।

কমিউনিটি সংশ্লিষ্ট সচেতন মহল জানান,দূনীতিবাজ পুলিশ কমকর্তা বেনজীর আহমেদকে ঘিরে বিতর্ক এখন শুধু বাংলাদেশেই নয়, অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিভিন্ন পক্ষ নিজেদের অবস্থান তুলে ধরলেও সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি পোস্ট, ব্যাখ্যা ও মন্তব্যের কারণে বিতর্ক আরও বিস্তৃত হচ্ছে। চিন্হিত ওই মহলগুলো অপরাধ অাড়াল করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মনগড়া  কথা বলে বেড়াচ্ছে। এতে সাধারণ প্রবাসীরা বিভ্রান্ত হচ্ছেন।

এই সম্পর্কিত আরো

ডেম্বেলের ইতিহাস গড়া হ্যাটট্রিকে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স

রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

মিরবক্সটুলায় বাণিজ্যিক ভবনে আগুন

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই থেকে আড়াই বছরের মধ্যে সিলেট-ঢাকা মহাসড়ককের কাজ শেষ হবে: বাণিজ্যমন্ত্রী

জৈন্তাপুরে শ্রম মন্ত্রীর ব্যস্ত কর্মসূচি, অনুদান ও কৃষি উপকরণ বিতরণ

গোলাপগঞ্জে পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতা আটক

এতিম শিক্ষার্থীদের খাদ্য সহায়তায় ২ মেট্রিক টন চাল বরাদ্দ এমপি মিলনের

সিডনিতে সরব বেনজীর ইস্যু: অপকর্ম আড়ালের অপপ্রচার অভিযোগ

নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে সুনামগঞ্জে আন্তর্জাতিক দিবস পালিত