শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
অনৈতিক অনিয়ম: ছাত্র শক্তি সিলেটের নেত্রী সারাকে বহিস্কার সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের সময় জানাল বিএনপি স্বপ্ন যখন ক্যারিয়ার গড়ার : সিলেটে ব্র্যাক ক্যারিয়ার হাবের অনন্য উদ্যোগ সুনামগঞ্জের নতুন ডিসি মিনহাজুর রহমান সারাওয়াকের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান ড্রেনের ওপর রাখা বিস্কুটের কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার সিলেটে হামের উপসর্গ নিয়ে ১০ দিনে ৫ শিশুর মৃত্যু হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর সিলেটে মরা ইঁদুর খুঁজতে গিয়ে পাওয়া গেল নুরুলের লাশ
advertisement
আইন-আদালত

জি এম কাদেরসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

লালমনিরহাটে ঘটনার সাড়ে সাত বছর পরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, তাঁর স্ত্রী শেরিফা কাদেরসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ সোমবার (২ জুন) লালমনিরহাট সদর থানায় মামলাটি করেন বিএনপি নেতা খলিলুর রহমান।

বাদী খলিলুর রহমান লালমনিরহাট পৌরসভার সাধুটারী এলাকার অহর উদ্দিনের ছেলে। তিনি লালমনিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি।

মামলার এজাহারে বলা হয়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে বাদী খলিলুর রহমান লালমনিরহাট নেছারিয়া কামিল মাদ্রাসা ভোটকেন্দ্রে বিএনপির প্রার্থীর মনোনীত পোলিং এজেন্ট ছিলেন। এ খবরে জাতীয় পার্টির নেতা-কর্মীরা ভোট গ্রহণের আগের দিন রাতে তাঁর বাড়িতে গিয়ে শাসন করে ভোটকেন্দ্রে না যেতে হুমকি দেন।

পরদিন ভোটগ্রহণ শুরু হলে বাদী দলীয় প্রার্থীর দেওয়া পোলিং এজেন্টের দায়িত্ব পালন করছিলেন। এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, তাঁর স্ত্রী শেরিফা কাদেরের হুকুমে অন্য আসামিরা তাঁকে লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। পরে স্থানীয় লোকজন তাঁকে আহতাবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।

এ ঘটনার সাড়ে সাত বছর পরে লালমনিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি খলিলুর রহমান বাদী হয়ে জি এম কাদেরকে প্রধান করে জাতীয় পার্টির ১৯ জনের নামসহ অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনের বিরুদ্ধে একটি অভিযোগ করেন। লালমনিরহাট সদর থানা-পুলিশ অভিযোগটি আমলে নিয়ে নিয়মিত মামলা (নম্বর-৩) হিসেবে নথিভুক্ত করে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী বলেন, বাদীর অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এই সম্পর্কিত আরো

অনৈতিক অনিয়ম: ছাত্র শক্তি সিলেটের নেত্রী সারাকে বহিস্কার

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের সময় জানাল বিএনপি

স্বপ্ন যখন ক্যারিয়ার গড়ার : সিলেটে ব্র্যাক ক্যারিয়ার হাবের অনন্য উদ্যোগ

সুনামগঞ্জের নতুন ডিসি মিনহাজুর রহমান

সারাওয়াকের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক

খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান

ড্রেনের ওপর রাখা বিস্কুটের কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

সিলেটে হামের উপসর্গ নিয়ে ১০ দিনে ৫ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সিলেটে মরা ইঁদুর খুঁজতে গিয়ে পাওয়া গেল নুরুলের লাশ