সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতির সফর ঘিরে সিলেটে কড়া নিরাপত্তা, মাঠে ১২০০ পুলিশ সাত ধাপে ইউপি ভোটের তারিখ ঘোষণা বিপিসির দরপত্রে প্রভাবের অভিযোগ, বাড়ছে জ্বালানি খাতের ঝুঁকি সিলেটে বাণিজ্য মেলা ঘিরে লুবানা ইয়াসমিন শম্পার ‘তুঘলকি কাণ্ড’ শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত শান্তিগঞ্জে নৌকাবাইচ বন্ধের দাবিতে ইউএনও বরাবর অভিযোগ তারাপুর চা-বাগানে দিনে উচ্ছেদ, রাতেই অস্ত্রের মুখে দখল! এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী? ছাতকে ফোরলেন সড়ক নির্মাণকাজের শুভ সূচনা করলেন এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন ভারত নিয়ে মুগ্ধতা থেকে বের হয়ে আসুন: সাংবাদিকের প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী
advertisement
আইন-আদালত

ফের রিমান্ডে সালমান, দীপু মনি ও আনিসুল হক

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর বাড্ডা থানাধীন এলাকায় অটোরিকশাচালক হাফিজুল শিকদার হত্যা মামলায় সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ৬ জনকে রিমান্ড দিয়েছেন আদালত। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক রিমান্ডের এ আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্ত বাকি আসামিরা হলেন সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এবং শ্রমিক লীগ নেতা গোলাম সারওয়ার পিন্টু। 


এর আগে সকাল সোয়া ৯টায় আসামিদের কেরানীগঞ্জ কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির ঢাকা মেট্টোর উত্তরের পরিদর্শক রিদুয়ানুল হক তাদেরকে ৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডে পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীতে গত ২০ জুলাই বাড্ডার প্রগতি সরণি এলাকায় যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন অটোরিকশাচালক হাফিজুল শিকদার (২৯)। এ সময় বৈষম্যবিরোধী আন্দোলন দমনের জন্য আসামিদের ছোড়া গুলিতে নিহত হন তিনি। এ ঘটনায় গত ২১ আগস্ট মামলার বাড্ডা থানায় মামলাটি হয়।

এই সম্পর্কিত আরো

রাষ্ট্রপতির সফর ঘিরে সিলেটে কড়া নিরাপত্তা, মাঠে ১২০০ পুলিশ

সাত ধাপে ইউপি ভোটের তারিখ ঘোষণা

বিপিসির দরপত্রে প্রভাবের অভিযোগ, বাড়ছে জ্বালানি খাতের ঝুঁকি

সিলেটে বাণিজ্য মেলা ঘিরে লুবানা ইয়াসমিন শম্পার ‘তুঘলকি কাণ্ড’

শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত

শান্তিগঞ্জে নৌকাবাইচ বন্ধের দাবিতে ইউএনও বরাবর অভিযোগ

তারাপুর চা-বাগানে দিনে উচ্ছেদ, রাতেই অস্ত্রের মুখে দখল!

এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী?

ছাতকে ফোরলেন সড়ক নির্মাণকাজের শুভ সূচনা করলেন এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন

ভারত নিয়ে মুগ্ধতা থেকে বের হয়ে আসুন: সাংবাদিকের প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী