রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি কুলাউড়ায় কেটিএফ মেধাবৃত্তি পেল ৭০ শিক্ষার্থী
advertisement
ইসলাম

তাওয়াফ অবস্থায় ওজু ভেঙে গেলে করণীয়

প্রশ্ন: আল্লাহর রহমতে এ বছর আমি ওমরাহ করেছি। নফল তাওয়াফ ও অন্যান্য আমলের মধ্যেই সময় কাটানোর চেষ্টা করেছি। তবে তাওয়াফ করতে গিয়ে কখনো ওজু ছুটে গেলে ওজু করে এসে কী করব– তা নিয়ে দ্বিধায় পড়েছি। 

ওজু করে আসার পর তাওয়াফ প্রথম থেকে শুরু করতে হবে, নাকি যে চক্করে ওজু ভেঙেছে সেখান থেকে শুরু করলেও হবে? 

উত্তর: তাওয়াফ অবস্থায় যেখানে ওজু ভেঙেছে ওজু করে সেখান থেকে বাকি তাওয়াফ পূর্ণ করলেও তাওয়াফ আদায় হয়ে যাবে।

তবে ওজু ভাঙার আগে তাওয়াফের অধিকাংশ চক্কর (চার চক্কর) করা না হয়ে থাকলে ওজু করে আসার পর পুনরায় প্রথম থেকে তাওয়াফ আদায় করা উত্তম।

আতা রহ. থেকে বর্ণিত, তিনি বলেন–

تَسْتَقْبِلُ الطَّوَافَ أَحَبُّ إلَيَّ، وَإِنْ فَعَلَتْ فَلاَ بَأْسَ بِهِ.

(তাওয়াফের মাঝে ওজু ভেঙে গেলে ওজু করে এসে) শুরু থেকে তাওয়াফ করা উত্তম। তবে (যে স্থানে ওজু ভেঙেছে সেখান থেকে) যদি তাওয়াফ করে নেওয়া হয়, তাহলেও সমস্যা নেই। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১৩৬০২)

সূত্র: আলমুহীতুর রাযাবী ২/২০৬; ফাতহুল কাদীর ২/৩৮৯; আলমাসালিক ফিল মানাসিক ১/৪৪৮; রদ্দুল মুহতার ২/৪৯৭; গুনইয়াতুন নাসিক, পৃ. ১২৭

এই সম্পর্কিত আরো

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন

সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ

পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি

সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি

মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

কুলাউড়ায় কেটিএফ মেধাবৃত্তি পেল ৭০ শিক্ষার্থী