রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি কুলাউড়ায় কেটিএফ মেধাবৃত্তি পেল ৭০ শিক্ষার্থী
advertisement
ইসলাম

এবার হজের খুতবায় যা বলা হলো

প্রতিবছরের মতো এবারও পবিত্র হজের মূল দিন ৯ জিলহজে আরাফার ময়দান থেকে হজের খুতবা প্রদান করা হয়েছে। মসজিদুল হারামের খতিব ও সৌদি আরবের প্রভাবশালী আলেম শায়খ ড. সালেহ বিন হুমাইদ এবার খুতবা প্রদান করেন।

বৃহস্পতিবার লাখো হাজি সমবেত হয়েছেন ঐতিহাসিক আরাফাতের ময়দানে। সেখানে মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেন শায়খ ড. সালেহ বিন হুমাইদ। তিনি বলেন, আমাদের পরিপূর্ণ মুমিন হতে হবে। আল্লাহর আনুগত্য করতে হবে। আল্লাহর কাছে আমাদের গুনাহগুলোর জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। যারা ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ তাদের জন্য রেখেছেন চিরস্থায়ী জান্নাত।

তিনি আরও বলেন, নবীজি বলেন, ইসলাম হলো আল্লাহ এক এ বিষয়ে সাক্ষ্য দিতে হবে, নামাজ পড়বে, রোজা রাখবে, জাকাত দিবে, সক্ষম হলে হজ করবে। আল্লাহর জন্যই সব ইবাদত করতে হবে। আল্লাহ চান পৃথিবীর মানুষ যেনো তাকওয়াবান হয়ে যান। আল্লাহ মানুষকে লক্ষ্য করে বলেন, তোমরা আল্লাহ ছাড়া আর কারও ইবাদত করবে না।

তিনি আরও বলেন, সমাজের বন্ধন দৃঢ় করতে তোমরা পরস্পর ভ্রাতৃত্ববন্ধন রক্ষা করবে। আত্মীয়তা রক্ষা করবে। তোমরা আল্লাহর ইবাদত করবে।

তিনি আরও বলেন, আজ একটি বিশেষ দিনে লাখো মুসলিম একত্রিত হয়েছি, এটি এমন একটি দিন যেদিন আল্লাহ অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন।

তিনি ফিলিস্তিনের মুসলিমদের জন্য দোয়া করে বলেন, হে আল্লাহ আপনি ফিলিস্তিনের মুসলিমদের হেফাজত করুন। তাদের ওপর আপনার রহমত বর্ষণ করুন। হে আল্লাহ, আপনি তাদেরকে তাদের ও আপনার শত্রুদের ওপর সাহায্য করুন।

বিশ্ব মুসলিম উম্মাহর জন্য গুরুত্বপূর্ণ এ খুতবা যাতে সবার কাছে পৌঁছায়, সে লক্ষ্যে বাংলা, ইংরেজি, চাইনিজ, রুশ, তুর্কি, রোহিঙ্গা, ফরাসি, তামিল, পশতুসহ প্রায় ৩৫টি ভাষায় অনুবাদ করে সম্প্রচার করছে সৌদি সরকার।

এদিন সূর্যাস্ত পর্যন্ত হাজিরা আরাফার ময়দানে অবস্থান করবেন। সেখানে দোয়া, ইস্তিগফার এবং ইবাদতে মশগুল থাকবেন। তারা একত্রে আদায় করবেন জোহর ও আসরের নামাজ। এরপর রওনা হবেন মুযদালিফার উদ্দেশ্যে, যেখানে খোলা আকাশের নিচে রাত কাটিয়ে একত্রে আদায় করবেন মাগরিব ও এশার নামাজ।

পরদিন ফজরের নামাজ শেষে তারা রওনা হবেন মিনার জামারাতে, যেখানে ইসলামের চিহ্নিত শয়তানকে পাথর নিক্ষেপ করবেন এটি হজের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।

এই সম্পর্কিত আরো

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন

সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ

পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি

সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি

মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

কুলাউড়ায় কেটিএফ মেধাবৃত্তি পেল ৭০ শিক্ষার্থী