মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
দিরাইয়ে আব্দুস শহীদ চৌধুরীর নবম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি তিন বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী বকেয়া বেতন ও পরীক্ষার ফি দিতে শুভকে সহায়তা এবিজি ফাউন্ডেশনের গোয়াইনঘাটে যুবদল নেতা বদরুল হত্যা মামলায় দুই আসামি কারাগারে সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার চোরাই পণ্য জব্দ ২৬ নভেম্বর থেকে আইসিসিবিতে উচ্চশিক্ষার মিলনমেলা সিলেটে চোরাচালানের গোয়েন্দা তালিকায় ৫১৬ জন জমি ও মাছ নিয়ে বিরোধ, সিলেটে একদিনে তিন হত্যাকাণ্ড সিলেটে রেস্টুরেন্টে যুগলের ছবি তুলে অনলাইনে ধর্মীয় উসকানি, গ্রেফতার ২
advertisement
ইসলাম

হজ পালনে যেসব কাজ বাদ পড়লে ‘দম’ ওয়াজিব

ইহরাম বাঁধার পর থেকে হজের প্রতিটি ধাপ সুনির্দিষ্ট নিয়ম মেনে পালন করতে হয়। হজের কোনো ওয়াজিব কাজ বাদ পড়লে বা ইহরামের নিষিদ্ধ কোনো কাজে লিপ্ত হলে তার প্রতিকার হিসেবে ‘দম’ বা কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে যায়।

হজের ওয়াজিব কাজগুলোর কোনো একটি সঠিক সময়ে পালন না করলে বা ছেড়ে দিলে তার ক্ষতিপূরণ হিসেবে পশু জবাই বা ‘দম’ দেওয়া আবশ্যক।

কাজগুলো হলো

১. সাফা-মারওয়া সাঈ করা: সাফা ও মারওয়া পাহাড়ের মধ্যে সাতবার দৌড়ানো বা সাঈ করা ছেড়ে দিলে।

২. মিকাতের বিধান লঙ্ঘন: হজের মিকাত বা সীমানা পার হওয়ার আগে ইহরাম না বাঁধলে।

৩. আরাফাত থেকে আগে চলে আসা: ৯ জিলহজ সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান না করে আগে বেরিয়ে গেলে।

৪. মুজদালিফায় অবস্থান: মুজদালিফায় রাতযাপন বা অবস্থানের ওয়াজিব আমলটি বাদ পড়লে।

৫. মিনায় রাতযাপন: মুজদালিফার পর মিনায় অন্তত দুই রাত অতিবাহিত না করলে।

৬. কঙ্কর নিক্ষেপ : শয়তানকে পাথর মারার কাজ সম্পন্ন না করলে।

৭. হাদি বা কুরবানি: তামাত্তু ও কিরান হাজিদের জন্য হজের কুরবানি (দমে শোকর) না করলে।

৮. চুল কাটা: সঠিক সময়ে চুল মুণ্ডানো বা ছোট (হলক বা কসর) না করলে।

৯. বিদায়ী তাওয়াফ: মক্কার বাইরের হাজিদের জন্য বিদায়ী তাওয়াফ না করে চলে গেলে।

ইহরাম অবস্থায় নিষিদ্ধ কোনো কাজ করা, যেমন—গুনাহের কাজ, তেমনি এটি হজকে অসম্পূর্ণ করে দেয়। তাই হজের সফরে প্রতিটি পদক্ষেপ ও আমল অত্যন্ত সতর্কতার সঙ্গে সম্পন্ন করা উচিত।

▐ এই সম্পর্কিত আরো

দিরাইয়ে আব্দুস শহীদ চৌধুরীর নবম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া

নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি

তিন বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী

বকেয়া বেতন ও পরীক্ষার ফি দিতে শুভকে সহায়তা এবিজি ফাউন্ডেশনের

গোয়াইনঘাটে যুবদল নেতা বদরুল হত্যা মামলায় দুই আসামি কারাগারে

সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার চোরাই পণ্য জব্দ

২৬ নভেম্বর থেকে আইসিসিবিতে উচ্চশিক্ষার মিলনমেলা

সিলেটে চোরাচালানের গোয়েন্দা তালিকায় ৫১৬ জন

জমি ও মাছ নিয়ে বিরোধ, সিলেটে একদিনে তিন হত্যাকাণ্ড

সিলেটে রেস্টুরেন্টে যুগলের ছবি তুলে অনলাইনে ধর্মীয় উসকানি, গ্রেফতার ২