শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২ শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল
advertisement
আন্তর্জাতিক

ইউরোপে দাবদাহে ১০ দিনে ২৩০০ মানুষের মৃত্যু

জলবায়ু পরিবর্তন বা বৈশ্বিক উষ্ণতার কারণে সম্প্রতি ইউরোপজুড়ে সৃষ্ট দাবদাহে মাত্র ১০ দিনে ২ হাজার ৩০০ মানুষের মৃত্যু হয়েছে। ইউরোপের প্রায় এক ডজন শহরের ওপর চালানো এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, এ স্বাস্থ্য সংকট ক্রমেই আরও অবনতি হতে পারে।

গত মাসের শেষ দিকে ইউরোপজুড়ে স্মরণকালের ভয়াবহ দাবদাহ দেখা দেয়। এতে ফ্রান্স, জার্মানি, স্পেন, পর্তুগাল, ইতালিসহ বিভিন্ন দেশের প্রাণ ও প্রকৃতির ওপর মারাত্মক প্রভাব পড়ে। প্রচণ্ড গরমে অনেক মানুষের মৃত্যু হয়।

প্রাথমিক এক গবেষণা মতে, ওই দাবদাহের সময় গত ২২ জুন থেকে গত ২ জুলাই পর্যন্ত মাত্র ১০ দিনে ১২টি শহরে প্রায় ২ হাজার ৩০০ মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে অন্তত ১ হাজার ৫০০ মানুষের মৃত্যু সরাসরি জলবায়ু পরিবর্তনের কারণে ঘটেছে।

গবেষকরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই পৃথিবী উষ্ণ হয়ে উঠছে এবং তীব্র দাবদাহ দেখা দিচ্ছে। গবেষণার তথ্য মতে, ইতালির মিলান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শহর, যেখানে ৪৯৯টি মৃত্যুর ৩১৭টিই জলবায়ু পরিবর্তনের কারণে ঘটেছে।

এরপরই রয়েছে ফ্রান্সের রাজধানী শহর প্যারিস ও স্পেনের বার্সেলোনা শহর। ইংল্যান্ডের লন্ডনে ২৭৩ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১৭১টিই জলবায়ু পরিবর্তনের প্রভাবে হয়েছে বলে গবেষকরা জানিয়েছেন।


লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের বিশেষজ্ঞ ও গবেষণার অন্যতম লেখক ম্যালকম মিসট্রি বলেন, কেন দাবদাহকে নীরব ঘাতক বলা হয় এ গবেষণায় সেটাই উঠে এসেছে। স্পেন, ফ্রান্স ও ইতালিতে হাতে গোনা কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও তীব্র তাপমাত্রার কারণে আরও হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এই সম্পর্কিত আরো

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল

বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার

সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২

শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী

চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল