শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
সৌদির কারাগারে হাজারো বাংলাদেশি, দূতাবাসের কার্যকারিতা নিয়ে প্রশ্ন বদলি বাণিজ্যের অবসান ছাড়া দুর্নীতিমুক্ত প্রশাসন অসম্ভব ‘কোহলি বলেছিলেন ফিট হলে দলে নেবে, এরপর ফোন ধরেননি’ ব্যক্তিগত স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না: পানিসম্পদ মন্ত্রী ফের দোকানপাট বন্ধ রাত ৮টায়, আগের সময়সূচি কার্যকর ওসমানীনগরে মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ধামাচাপার চেষ্টা জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির চাওয়া ডিভাইস নিয়ে উদ্বেগ দলের সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সংবর্ধনা ও অভিষেক সভায় মন্ত্রী আরিফুল হক শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন চুমুর দৃশ্যে ‘নিয়ন্ত্রণ’ হারিয়ে ফেলেন অভিনেতা, অস্বস্তিতে অভিনেত্রী
advertisement
আন্তর্জাতিক

ভারতে সিলেট আ. লীগ ও যুবলীগের চার নেতা গ্রেফতার

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় সিলেট আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতাকে গ্রেফতার করেছে সেখানকার পুলিশ। গ্রেফতারকৃতরা ৫ আগস্টের পর থেকে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন। পুলিশকে অবগত না করে অবস্থান পরিবর্তন করার দায়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) তাদেরকে শিলং আদালতে তোলার কথা রয়েছে।

 

গ্রেফতারকৃতরা হলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভেকেট নাসির উদ্দিন খান, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সহসভাপতি আবদুল লতিফ রিপন ও মহানগর আওয়ামী লীগের সদস্য ইলিয়াস হোসেন জুয়েল।

 

সূত্র জানায়, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সিলেট আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কয়েকশ’ নেতাকর্মী ভারত পালিয়ে যান। তারা

 সিলেটের পার্শ্ববর্তী ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে আশ্রয় নেন। এর মধ্যে কয়েকজন রাজনৈতিক নেতা ভারতে রাজনৈতিক আশ্রয় প্রার্থনাও করেন। 

 

সূত্র আরও জানায়, গ্রেফতার হওয়া চার নেতা পুলিশকে অবগত না করে শিলংয়ের বাইরে যাওয়ার অনুমতি ছিল না। কিন্তু তারা আইনভঙ্গ করে কলকাতায় গিয়ে আশ্রয় নেন। শিলং পুলিশ তাদের অবস্থানে খোঁজ নিয়ে না পেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট করে। 

 

সূত্র আরও জানায়, কলকাতার যে ভবনে গ্রেফতারকৃত নেতারা আশ্রয় নিয়েছিলেন কয়েক মাস আগে ওই ভবনে ধর্ষনের একটি ঘটনা ঘটে। পুলিশ ভবনটিতে অভিযান চালালে অবৈধভাবে অবস্থানকারী ওই চারনেতাসহ এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করে। অবস্থানের বৈধ কাগজপত্র থাকায় পুলিশ পরে ওই ইউপি চেয়ারম্যানকে ছেড়ে দেয়। মঙ্গলবার গ্রেফতারকৃতদের শিলং আদালতে তোলার কথা রয়েছে। 

▐ এই সম্পর্কিত আরো

সৌদির কারাগারে হাজারো বাংলাদেশি, দূতাবাসের কার্যকারিতা নিয়ে প্রশ্ন

বদলি বাণিজ্যের অবসান ছাড়া দুর্নীতিমুক্ত প্রশাসন অসম্ভব

‘কোহলি বলেছিলেন ফিট হলে দলে নেবে, এরপর ফোন ধরেননি’

ব্যক্তিগত স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না: পানিসম্পদ মন্ত্রী

ফের দোকানপাট বন্ধ রাত ৮টায়, আগের সময়সূচি কার্যকর

ওসমানীনগরে মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ধামাচাপার চেষ্টা

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির চাওয়া ডিভাইস নিয়ে উদ্বেগ দলের

সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সংবর্ধনা ও অভিষেক সভায় মন্ত্রী আরিফুল হক

শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন

চুমুর দৃশ্যে ‘নিয়ন্ত্রণ’ হারিয়ে ফেলেন অভিনেতা, অস্বস্তিতে অভিনেত্রী