শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
শিরোনাম
যৌন নির্যাতনের ট্রমা থেকে মাদকের ওভারডোজ, সব বাধা পেরিয়েছেন ৫০০ কোটি টাকার মালিক এই গায়িকা যে হোটেল রুম নিয়ে অভিযোগ, সেখানে ছিলেনই না জেমস, দাবি ম্যানেজারের মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত, শপথ শুক্রবার সন্ধ্যায় ‘গাড়ি চালাতে গিয়ে নারী চালকদের একটু সমস্যা হতেই পারে’ মির্জা ফখরুলের ভূমিকা রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বনাথে সিডস অব সাদাকাহর ৩ ঘর প্রদান কমলগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় ছাতকের ধারণ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পূর্ণ বানিয়াচংয়ে সরকারি বালিকা বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবক মতবিনিময় রাজনগরের স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে চারা বিতরণ
advertisement
আন্তর্জাতিক

ইরানে এবার পুলিশের গাড়ির ওপর উঠে দাঁড়ালেন এক নগ্ন নারী

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, ইরানে পুলিশের গাড়ির ওপর নগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছেন এক নারী। এটি ইসলামি প্রজাতন্ত্র ইরানের কঠোর পোশাকবিধির বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদের সর্বশেষ ঘটনা।

আজ রোববার ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, ভিডিওটির সঠিক সময় ও স্থান নিশ্চিত হওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা বলছেন, এটি বিগত দুই সপ্তাহের মধ্যে ইরানের ধর্মীয় নগরী মাশহাদে ধারণ করা হয়েছে।

এই নতুন ভিডিওটি এমন এক সময়ে ভাইরাল হলো, যখন মাত্র তিন মাস আগে তেহরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ে আরেকটি অনুরূপ ঘটনা ঘটেছিল। সেখানে আহু দরিয়াই নামে এক নারী শিক্ষার্থী নিরাপত্তা বাহিনীর দ্বারা নির্যাতিত হওয়ার পর প্রতিবাদ হিসেবে নিজের পোশাক খুলে ফেলেছিলেন।

প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারের সময় দরিয়াইকে গুরুতর শারীরিক নির্যাতন করা হয়। তাঁর মাথা গাড়ির দরজা বা একটি স্তম্ভের সঙ্গে ধাক্কা খেয়ে মারাত্মক রক্তক্ষরণও হয়। এমনকি তাঁর রক্তের দাগ গাড়ির টায়ারেও দেখা গিয়েছিল।

উল্লেখ্য, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় মাহসা আমিনির মৃত্যুর পর ইরানে ‘নারীদের স্বাধীনতা’ আন্দোলন ছড়িয়ে পড়ে। এই আন্দোলনের পর থেকে কট্টরপন্থীরা নারীদের জন্য কঠোর পোশাকবিধি আরও কঠোরভাবে প্রয়োগ করার চেষ্টা করছে।

সরকারের বাধা ও দমন-পীড়ন সত্ত্বেও জনগণের বড় অংশ এসব বাধানিষেধ এখন অমান্য করে চলেছেন। তবে বাধ্যতামূলক হিজাব আইন আরও জোরদার করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এসব পদক্ষেপের মধ্যে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া এবং হিজাব সংক্রান্ত অপরাধে জড়িত গাড়িগুলো জব্দ করার ঘটনা অন্যতম।

এই সম্পর্কিত আরো

যৌন নির্যাতনের ট্রমা থেকে মাদকের ওভারডোজ, সব বাধা পেরিয়েছেন ৫০০ কোটি টাকার মালিক এই গায়িকা

যে হোটেল রুম নিয়ে অভিযোগ, সেখানে ছিলেনই না জেমস, দাবি ম্যানেজারের

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত, শপথ শুক্রবার সন্ধ্যায়

‘গাড়ি চালাতে গিয়ে নারী চালকদের একটু সমস্যা হতেই পারে’

মির্জা ফখরুলের ভূমিকা রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বনাথে সিডস অব সাদাকাহর ৩ ঘর প্রদান

কমলগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

ছাতকের ধারণ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পূর্ণ

বানিয়াচংয়ে সরকারি বালিকা বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবক মতবিনিময়

রাজনগরের স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে চারা বিতরণ