শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বোরকা পরে ক্রেতা সেজে বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাজারে অভিযানকালে ম্যাজিস্ট্রেটকে সহায়তা করতে হবে: ডিএমপি কমিশনার রাজনীতিতে ফিরতে মরিয়া আ. লীগ তৎপর ভারতীয় লবি আজিমপুরে সড়ক দুর্ঘটনায় ব্যাটারি চালিত রিক্সা চালক নিহত তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা দাবি আদায়ের নামে জনদুর্ভোগ বরদাশত করা হবে না: র‌্যাব মহাপরিচালকের নতুন সরকারের কাছে দোকান কর্মচারীদের ৭ দফা দাবি কৃষক-প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন সরকারের অন্যতম অঙ্গীকার: প্রাণিসম্পদ মন্ত্রী আ.লীগের ধানমন্ডি অফিসের ফটকে শেখ মুজিবের ছবি রেখে স্লোগান স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে বিএনপি নেতার চাঁদা দাবি! দোকানে দিলেন তালা
advertisement
আন্তর্জাতিক

সুইডেনে কোরআন পোড়ানো সেই যুবক গুলিতে নিহত

পবিত্র কোরআনের বেশ কয়েকটি কপি পুড়িয়ে মুসলিম বিশ্বে ক্ষোভের সৃষ্টি করেছিলেন সালওয়ান মোমিকা নামে এক যুবক। ২০২৩ সালে সুইডেনে রাজধানী স্টকহোম শহরের কেন্দ্রীয় মসজিদের বাইরে একবার এবং পরবর্তীতে দেশটির ইরাকি দূতাবাসের বাইরে আবারও এই ঘটনা ঘটান তিনি।

মুসলিম বিশ্ব থেকে প্রতিবাদের ঝড় উঠলেও বাকস্বাধীনতা আইনের অজুহাতে সুইডিশ পুলিশ এই ধর্ম অবমাননাকর কাজের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তবে, গতকাল (বুধবার) ওই যুবককে সুইডেনে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।


বিবিসির প্রতিবেদন বলছে, স্থানীয় সময় বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় স্টকহোমের একটি অ্যাপার্টমেন্টে ৩৮ বছর বয়সী ইরাকি শরণার্থী সালওয়ান মোমিকাকে হত্যা করা হয় বলে জানা গেছে। স্টকহোম পুলিশের একজন মুখপাত্রও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

জানা গেছে, কোরআন পোড়ানো ওই যুবক সুইডেনে বসবাসরত একজন ইরাকি। তিনি এবং তার একজন সঙ্গী মিলে কোরআন পোড়ানোর সেই ঘটনা ঘটান। তাদের এই ধর্ম অবমাননাকর কাজটি মুসলিম বিশ্বে ক্ষোভ ও নিন্দার ঢেউ ছড়িয়ে দেয়।

সেসময় সুইডিশ পুলিশ জানায়, ঘৃণা উস্কে দেয়ার দায়ে ঘটনাটির তদন্ত করা হচ্ছে। পরে গত আগস্টে সুইডেনের একজন প্রসিকিউটর মোমিকা ও কোরআন পোড়ানোর সঙ্গে জড়িত আরেক ব্যক্তির বিরুদ্ধে ‘নির্দিষ্ট জাতিগোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলনে’ অভিযোগ আনেন।

এই সম্পর্কিত আরো

বোরকা পরে ক্রেতা সেজে বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট

বাজারে অভিযানকালে ম্যাজিস্ট্রেটকে সহায়তা করতে হবে: ডিএমপি কমিশনার

রাজনীতিতে ফিরতে মরিয়া আ. লীগ তৎপর ভারতীয় লবি

আজিমপুরে সড়ক দুর্ঘটনায় ব্যাটারি চালিত রিক্সা চালক নিহত

তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

দাবি আদায়ের নামে জনদুর্ভোগ বরদাশত করা হবে না: র‌্যাব মহাপরিচালকের

নতুন সরকারের কাছে দোকান কর্মচারীদের ৭ দফা দাবি

কৃষক-প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন সরকারের অন্যতম অঙ্গীকার: প্রাণিসম্পদ মন্ত্রী

আ.লীগের ধানমন্ডি অফিসের ফটকে শেখ মুজিবের ছবি রেখে স্লোগান

স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে বিএনপি নেতার চাঁদা দাবি! দোকানে দিলেন তালা