শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
শিরোনাম
বিশ্বনাথে সিডস অব সাদাকাহর ৩ ঘর প্রদান কমলগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় ছাতকের ধারণ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পূর্ণ বানিয়াচংয়ে সরকারি বালিকা বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবক মতবিনিময় রাজনগরের স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে চারা বিতরণ ছাতকে মাদকবিরোধী অভিযানে ৪ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে সাজা হবিগঞ্জে বিজিবির অভিযান : - সাতছড়ির জঙ্গলে মাটির নিচে ৬ পিস্তল ও গুলি উদ্ধার কানাইঘাটে তজম্মুল আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন লাফার্জহোলসিম নির্বাচন: - বিএনপি আহ্বায়কের সঙ্গে শ্রমিক ঐক্য পরিষদের সাক্ষাৎ জগন্নাথপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি
advertisement
আন্তর্জাতিক

কাতারে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহঃ)র ঈসালে সওয়াব মাহফিল সম্পন্ন

উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামিল রইসুল ক্বুররা ওয়াল মুফাসসিরীন শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহঃ)র ১৭ তম ঈসালে সওয়াব মাহফিল আনজুমানে আল ইসলাহ কাতার এর উদ্যোগে গত ২৩ জানুয়ারি কাতারের রাজধানী দোহার হানিবাল কফি এন্ড রেষ্টুরেন্ট এর হল রুমে রাত ০৮ টায়  অনুষ্ঠিত হয়।


মাহফিল বাস্তবায়ন কমিটির আহবায়ক জনাব ক্বারী আব্দুল আলী হারুন এর সভাপতিত্বে ও সদস্য সচিব হাফিজ সিদ্দিকুর রহমান এর সঞ্চালনায় এবং আনজুমানে আল ইসলাহ আলখুর শাখার সভাপতি হাফিজ সাইফুল ইসলাম শাহান এর পবিত্র কুরআন তিলাওয়াতের  মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে নাতে রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ও আল্লামা  ফুলতলী ছাহেব কিবলাহ (রহঃ) শানে মর্শিয়া পাঠ করেন সাইদ আহমদ সাহেব ও সৈয়দ আল আমিন সাহেব।


মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন আনজুমানে আল কাতার এর সভাপতি মাওঃ সৈয়দ মারুফ আহমদ। 


বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহ সভাপতি আব্দুল জলিল, আব্দুল মজিদ,ঢাকা বিশ্ববিদ্যালয় তালামিজের সাবেক সভাপতি মাওলানা মিফতাউল ইসলাম তালহা, আনজুমানে আল ইসলাহ কাতার এর সহ সাধারণ সম্পাদক জনাব  ক্বারী ইবরাহীম খান,সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল জব্বার, সহ সাংগঠনিক সম্পাদক জনাব ক্বারী মোহাম্মদ আবু বকর, কুলাউড়া উপজেলা তালামীযের সাবেক সভাপতি  মোহাম্মদ ফয়জুর রহমান শাহীন, আল ইসলাহ সদস্য হাফিজ তাজুল ইসলাম সাহেব।


অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ দোহা শাখার সভাপতি মোহাম্মদ মাহতাব আলী সাংগঠনিক সম্পাদক ক্বারী মোহাম্মদ আব্দুল্লাহ, সানাইয়া শাখার সাধারন সম্পাদক হাফিয নাজমুল হোসেন প্রমুখ।

মাহফিলে বক্তারা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহঃ)র জীবনের নানাবিধ দ্বীনী খেদমত ও ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

কাতারের বিভিন্ন এলাকা  থেকে আগত আনজুমানে আল ইসলাহ এর  প্রায় শতাধিক নেতা কর্মীসহ আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহঃ)র মুরিদিন মুহিব্বিন গনের উপস্থিতিতে পবিত্র খতমে খাজেগান মিলাদ ও দোয়ার মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।

এই সম্পর্কিত আরো

বিশ্বনাথে সিডস অব সাদাকাহর ৩ ঘর প্রদান

কমলগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

ছাতকের ধারণ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পূর্ণ

বানিয়াচংয়ে সরকারি বালিকা বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবক মতবিনিময়

রাজনগরের স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে চারা বিতরণ

ছাতকে মাদকবিরোধী অভিযানে ৪ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে সাজা

হবিগঞ্জে বিজিবির অভিযান :সাতছড়ির জঙ্গলে মাটির নিচে ৬ পিস্তল ও গুলি উদ্ধার

কানাইঘাটে তজম্মুল আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

লাফার্জহোলসিম নির্বাচন:বিএনপি আহ্বায়কের সঙ্গে শ্রমিক ঐক্য পরিষদের সাক্ষাৎ

জগন্নাথপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি