শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
শিরোনাম
বিশ্বনাথে সিডস অব সাদাকাহর ৩ ঘর প্রদান কমলগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় ছাতকের ধারণ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পূর্ণ বানিয়াচংয়ে সরকারি বালিকা বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবক মতবিনিময় রাজনগরের স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে চারা বিতরণ ছাতকে মাদকবিরোধী অভিযানে ৪ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে সাজা হবিগঞ্জে বিজিবির অভিযান : - সাতছড়ির জঙ্গলে মাটির নিচে ৬ পিস্তল ও গুলি উদ্ধার কানাইঘাটে তজম্মুল আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন লাফার্জহোলসিম নির্বাচন: - বিএনপি আহ্বায়কের সঙ্গে শ্রমিক ঐক্য পরিষদের সাক্ষাৎ জগন্নাথপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি
advertisement
আন্তর্জাতিক

গাজা যুদ্ধ শুরুর পর ১৫ হাজার নতুন সদস্য নিয়োগ করেছে হামাস

ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নতুন করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস আরও ১০ থেকে ১৫ হাজার যোদ্ধা নিয়োগ দিতে সক্ষম হয়েছে। মার্কিন গোয়েন্দা তথ্য সম্পর্কে অবহিত মার্কিন কংগ্রেসের দুজন সদস্য রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। তারা বলছেন, ইরান সমর্থিত হামাসের এসব যোদ্ধা ইসরায়েলের জন্য স্থায়ী হুমকি হিসেবে রয়ে যাচ্ছেন।

সূত্রগুলো বলছে, মার্কিন গোয়েন্দা তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েল হামাসের বিরুদ্ধে হামলা শুরুর পর থেকে ১০ থেকে ১৫ হাজারের মতো হামাস যোদ্ধা নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সর্বশেষ সরকারি এ অনুমান বিষয়ে এর আগে কোনো প্রতিবেদন প্রকাশ করা হয়নি।

১৫ মাস পর গত রোববার গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। এ সংঘাতে গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ও মধ্যপ্রাচ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। 

বাইডেন প্রশাসনের শেষ সপ্তাহে এই তথ্য হালনাগাদ করা হয়েছে। গোয়েন্দা তথ্য বলছে, হামাসের নিয়োাগ করা এসব নতুন যোদ্ধার বেশির ভাগই তরুণ। প্রশিক্ষণবিহীন এসব সদস্যদের শুধু নিরাপত্তার কাজে ব্যবহার করা হচ্ছে।

তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ১৪ জানুয়ারি বলেছিলেন, যুক্তরাষ্ট্রের ধারণা, গত ১৫ মাসে ফিলিস্তিনে হামাসের যত যোদ্ধা নিহত হয়েছেন, তার চাইতে বেশি যোদ্ধা তারা নিয়োগ দিয়েছে। তিনি একে ‘চিরস্থায়ী যুদ্ধের রেসিপি’ বলে সতর্ক করেন। তিনি অবশ্য এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। তবে ইসরায়েলের তথ্য অনুযায়ী, গাজায় মোট নিহতের সংখ্যা ২০ হাজারের মতো।

হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু উবাইদা গত জুলাইয়ে বলেছিলেন, হামাসের পক্ষ থেকে হাজারো নতুন যোদ্ধা নিয়োগ দেওয়া সক্ষম হয়েছে।

যুদ্ধবিরতির পরের দিনগুলোতে হামাস গাজায় নিজেদের গভীরভাবে প্রতিষ্ঠিত করেছে বলে প্রমাণিত হয়েছে। যদিও ইসরায়েল এই সশস্ত্র গোষ্ঠীকে ধ্বংস করার প্রতিশ্রুতি দিয়েছে। হামাস-নিয়ন্ত্রিত এই অঞ্চলের প্রশাসন দ্রুত নিরাপত্তাব্যবস্থা পুনঃপ্রবর্তন করেছে এবং সেখানে কিছু অংশে মৌলিক সেবা শুরু হয়েছে। ইসরায়েলি হামলায় এসব এলাকার সব মৌলিক সেবা ধ্বংস হয়ে গিয়েছিল।

এই সম্পর্কিত আরো

বিশ্বনাথে সিডস অব সাদাকাহর ৩ ঘর প্রদান

কমলগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

ছাতকের ধারণ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পূর্ণ

বানিয়াচংয়ে সরকারি বালিকা বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবক মতবিনিময়

রাজনগরের স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে চারা বিতরণ

ছাতকে মাদকবিরোধী অভিযানে ৪ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে সাজা

হবিগঞ্জে বিজিবির অভিযান :সাতছড়ির জঙ্গলে মাটির নিচে ৬ পিস্তল ও গুলি উদ্ধার

কানাইঘাটে তজম্মুল আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

লাফার্জহোলসিম নির্বাচন:বিএনপি আহ্বায়কের সঙ্গে শ্রমিক ঐক্য পরিষদের সাক্ষাৎ

জগন্নাথপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি