শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
শিরোনাম
বিশ্বনাথে সিডস অব সাদাকাহর ৩ ঘর প্রদান কমলগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় ছাতকের ধারণ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পূর্ণ বানিয়াচংয়ে সরকারি বালিকা বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবক মতবিনিময় রাজনগরের স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে চারা বিতরণ ছাতকে মাদকবিরোধী অভিযানে ৪ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে সাজা হবিগঞ্জে বিজিবির অভিযান : - সাতছড়ির জঙ্গলে মাটির নিচে ৬ পিস্তল ও গুলি উদ্ধার কানাইঘাটে তজম্মুল আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন লাফার্জহোলসিম নির্বাচন: - বিএনপি আহ্বায়কের সঙ্গে শ্রমিক ঐক্য পরিষদের সাক্ষাৎ জগন্নাথপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি
advertisement
আন্তর্জাতিক

জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের নির্বাহী আদেশ স্থগিত

জন্মসূত্রে নাগরিকত্ব সুবিধা বাতিলে নির্বাহী আদেশে স্বাক্ষর করে হোঁচট খেয়েছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ওই সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। বেশ কিছু রাজ্যের সরকারের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ফেডারেল আদালত এ আদেশ দেন। যুক্তরাষ্ট্রের বিদ্যমান আইন অনুসারে, ‘জন্মসূত্রে নাগরিকত্ব’ দেওয়া হয়। অর্থাৎ যেই দেশটিতে জন্মাবে, সে স্বয়ংক্রিয়ভাবেই উন্নত-সমৃদ্ধ দেশটির নাগরিক হয়ে যাবে। রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হওয়ার আগে তার নির্বাচনী প্রচারণায় এই নীতি বদলাবেন বলে প্রতিশ্রুতি দেন। এমনকি ২০ জানুয়ারি শপথ নেওয়ার পর যে কয়েকটি নির্বাহী আদেশ তিনি জারি করেন, তার মধ্যে ছিল নাগরিকত্ব সংক্রান্ত আদেশটিও। এ নিয়ে দেশ-বিদেশে ব্যাপক সমালোচনা শুরু হয়। তাছাড়া, নাগরিকত্বের এই অধিকার যুক্তরাষ্ট্রের সংবিধানে সংরক্ষিত। এটি বদলাতে কংগ্রেসের দুই কক্ষেই (হাউস অব রিপ্রেজেন্টেটিভস ও সিনেট) দুই-তৃতীয়াংশ আইনপ্রণেতার সমর্থন লাগবে। এর মধ্যে ডেমোক্র্যাট পার্টির নেতৃত্বাধীন ২২টি অঙ্গরাজ্য এবং সান ফ্রান্সিসকো শহর ও ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়াসহ বহু জায়গায় ট্রাম্পের আদেশটির বিরুদ্ধে আদালতে আবেদন পড়ে। এর শুনানি গ্রহণ করে আদালত ট্রাম্পের নির্বাহী আদেশটিতে ১৪ দিনের জন্য স্থগিতাদেশ দিয়েছেন। ওয়াশিংটন রাজ্যে শুনানির সময় সিনিয়র ডিস্ট্রিক্ট জজ জন কগেনর বলেন, ‘এটি একটি নির্লজ্জভাবে অসাংবিধানিক আদেশ। আমি চার দশকেরও বেশি সময় ধরে বেঞ্চে রয়েছি। আমি আর এমন দ্বিতীয় কোনো মামলা এর আগে পাইনি। ’

এই সম্পর্কিত আরো

বিশ্বনাথে সিডস অব সাদাকাহর ৩ ঘর প্রদান

কমলগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

ছাতকের ধারণ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পূর্ণ

বানিয়াচংয়ে সরকারি বালিকা বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবক মতবিনিময়

রাজনগরের স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে চারা বিতরণ

ছাতকে মাদকবিরোধী অভিযানে ৪ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে সাজা

হবিগঞ্জে বিজিবির অভিযান :সাতছড়ির জঙ্গলে মাটির নিচে ৬ পিস্তল ও গুলি উদ্ধার

কানাইঘাটে তজম্মুল আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

লাফার্জহোলসিম নির্বাচন:বিএনপি আহ্বায়কের সঙ্গে শ্রমিক ঐক্য পরিষদের সাক্ষাৎ

জগন্নাথপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি