শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে বিএনপি নেতার চাঁদা দাবি! দোকানে দিলেন তালা চাঁদার দাবিতে দোকানে হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার ও পরে গ্রেফতার সিএনজি স্টেশন বন্ধের সময় বাড়ানোর নির্দেশ এনআইডি আবেদন নিয়ে ইসির জরুরি ৩ নির্দেশনা তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিঠি, অংশীদারিত্ব জোরদারে প্রতিশ্রুতি গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই : মেজর হাফিজ রাশেদুল ইসলামে ‘জিম্মি’ জনস্বাস্থ্যের শাল্লা কার্যালয় দেড় বছর আত্মগোপনের পর বিমানবন্দরে গ্রেফতার ছাত্রলীগ নেতা সিলেটে একুশের কর্মসূচি ঘোষণা: রাত ১২টা ১ মিনিটে শ্রদ্ধা নিবেদন শুরু সিলেটের সড়কে জানুয়ারি মাসে ঝড়েছে ১৮ জনের প্রাণ
advertisement
আন্তর্জাতিক

জাপানে ৭.৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা

জাপানে ৭.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, সোমবার (৮ ডিসেম্বর) রাতে সমুদ্র উপকূলে এই ভূমিকম্প আঘাত হানার পর দেশটির উত্তর-পূর্ব উপকূলে তিন মিটার (১০ ফুট) পর্যন্ত উচ্চতার সুনামি আঘাত হানতে পারে।

সংবাদ সংস্থা রয়টার্স জাপানে শক্তিশালী এ ভূমিকম্পের খবর জানিয়েছে।

প্রতিবেদন অনুসারে, জাপানের উত্তর ও পূর্বাঞ্চলের একটি বিরাট অংশে স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হওয়ার পর হোক্কাইদো, আওমোরি এবং ইওয়াতে প্রিফেকচারের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

জেএমএ বলছে, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আওমোরি প্রিফেকচারের উপকূল থেকে ৮০ কিলোমিটার (৫০ মাইল) দূরে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৫০ কিলোমিটার (৩০ মাইল)।

যদিও প্রাথমিকভাবে জাপানের আবহাওয়া সংস্থা এই ভূমিকম্পের মাত্রা ৭.২ বলে জানিয়েছিল।

তাৎক্ষণিকভাবে সোমবারের এ ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

জানা যায়, এ ভূমিকম্পের পর বহু মানুষ তাদের ঘর থেকে বেরিয়ে আসেন। আবার কেউ কেউ ভূমিকম্পের সময় তাদের ঘরের বিভিন্ন আসবাবপত্র কেঁপে ওঠার ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন।

এই সম্পর্কিত আরো

স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে বিএনপি নেতার চাঁদা দাবি! দোকানে দিলেন তালা

চাঁদার দাবিতে দোকানে হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার ও পরে গ্রেফতার

সিএনজি স্টেশন বন্ধের সময় বাড়ানোর নির্দেশ

এনআইডি আবেদন নিয়ে ইসির জরুরি ৩ নির্দেশনা

তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিঠি, অংশীদারিত্ব জোরদারে প্রতিশ্রুতি

গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই : মেজর হাফিজ

রাশেদুল ইসলামে ‘জিম্মি’ জনস্বাস্থ্যের শাল্লা কার্যালয়

দেড় বছর আত্মগোপনের পর বিমানবন্দরে গ্রেফতার ছাত্রলীগ নেতা

সিলেটে একুশের কর্মসূচি ঘোষণা: রাত ১২টা ১ মিনিটে শ্রদ্ধা নিবেদন শুরু

সিলেটের সড়কে জানুয়ারি মাসে ঝড়েছে ১৮ জনের প্রাণ